বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে ২২ লাখ টাকার ‘রেসার’ কবুতর উদ্ধার করল পুলিশ

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান।

শুক্রবার (১৯ নভেম্বর) দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার ও চুরি হওয়া রেসার কবুতরগুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

শনিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়।

রেসার কবুতর উদ্ধার ও আসামি গ্রেফতারের বিষয়ে ওসি বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য বাদীর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সেই ব্যক্তির ওপর সন্দেহের তীর ছুড়ে এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরি যাওয়ার বিষয়টি। এরপর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। এসময় সোহেল রানা ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান