শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলোয়ারদের জার্সি বিতরণ

কলারোয়ায় দ্বৈত মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২১’ খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ১২ জুটির টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় লোগো সম্বলিত (Master Badminton Tournament) লেখা জার্সি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

শীতকালিন মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ১ম রাউন্ডের লীগ পর্যায়ের দ্বৈত খেলায় ’ক’ গ্রুপে ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জুটি ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জুটিকে নির্ধারিত ৩ সেটের খেলায় ২-০ সেটে পরাজিত করে জয়লাভ করে।

পরে ’খ” গ্রুপের খেলায় উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও প্রেসক্লাব সভাপিত শিক্ষক দীপক শেঠ জুটি পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহীকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়। তৃতীয় খেলায় ’গ’ গ্রæপের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ ও সহকারী শিক্ষক হুমায়ুন কবির জুটি প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও মাস্টার ইব্রাহীম হোসেন জুটিকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়।

অনুষ্ঠিত সকল খেলার ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার সামছুর রহমান। খেলাগুলি পরিচালনা করেন ক্রীড়াব্যক্তিত্ব মহিদুল ইসলাম মহিদ ও মাস্টার ইব্রাহীম হোসেন।

অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খেলোয়ার প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক রুহুল আমিন, ভ্যেনু প্রতিষ্ঠানের সভাপতি মোশারাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, এসআই মফিজুর রহমান, মাস্টার ও সাংবাদিক এসএম সাইফুল ইসলাম, মাস্টার আব্দুস সেলিম, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মাস্টার আব্দুল গণি, চাকুরীজীবি ইনছান আলী, শাহাজাহান সিরাজ, ফরিদ উদ্দীন, সাংবাদিক মাহাফুজুর রহমান, ব্যবসায়ী লক্ষন বিশ্বাস, ক্রীড়াব্যক্তিত্ব মিজানুর রহমান মিজান, মিলন, শিশু ক্রীড়াপ্রেমী আহম্মেদ ইমতিয়াজ করিম উচ্ছাস,ফাহিমুজ্জামান ফাহিম, তানজিম আহম্মেদ অর্পন, নাফিউজ্জামান স্বাধীন,কল্যাণ সমিতির অফিস স্টাফ আব্দুল জলিল, অফিস সহায়ক পলাশ সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যায় একই ভ্যেনুতে মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ’ক’ ’খ’ও গ’ গ্রুপের মধ্যে একে-অপরের জুটির মধ্যে প্রতিদ্বন্দীতা শেষে ফলাফলের ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে পরিচালনা কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ