Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজধানীতে ২২ লাখ টাকার ‘রেসার’ কবুতর উদ্ধার করল পুলিশ

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান। শুক্রবার (১৯ নভেম্বর) দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার ও চুরি হওয়া রেসার কবুতরগুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।বিস্তারিত পড়ুন
কিছু মানুষ মিটিং ও অপপ্রচার করছে আ.লীগকে ক্ষমতা থেকে সরানোর: প্রধানমন্ত্রী

দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে ও বিদেশে অপপ্রচার চালাচ্ছে- এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।’ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক বক্তব্যে একথা বলেন। ‘কিছু মানুষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পৌর ছাত্র দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পৌর ছাত্র দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কমল, ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, সিনিয়ার যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, মহিউদ্দিন কুরাইশী, আলবিস্তারিত পড়ুন
শার্শায় নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে স্বাক্ষরীত নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন শার্শার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কবির উদ্দিন আহমেদ তোতাকে। এছাড়াও এই উপজেলায় আরো ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয় করার জন্য কাজ করে যাব। তবে যারা নৌকা প্রতীক এর বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে দঁাড়িয়েছেন আমিবিস্তারিত পড়ুন
আজ বিশ্ব পুরুষ দিবস

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বছরের ১৯ নভেম্বর তারিখে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে এ দিনটি উদযাপন করা হয়ে থাকে। তাই বলা যায়, দিনটি আজ পুরুষের। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী-পুরুষের লিঙ্গ সম্পর্ক উন্নয়ন’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যেরবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের নিহত হয়েছেন ছয় যাত্রী। এ সময় পথচারী ও বাসযাত্রীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কালিতলা বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বকচর মন্ডল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইজিবাইকের চালক নজরুল ইসলাম টুকু (৬৫)। মাস্তা মিকুরাই গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ শেখ (১৯) এবং ঘোষপাড়ার মৃত রহমত উল্লার ছেলে আশরাফ (৭০)। শিবপুর গ্রামের রিপন মিয়া (৩২) এবং গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ারবিস্তারিত পড়ুন
শাহিদা শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে

একটি হাত ও দুই পা বাদেই জন্ম নেন শাহিদা খাতুন (৩০)। তবে তাকে দমাতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা। অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি (অনার্স-মাস্টার্স)। তবে বিশেষ কোটায় জোটেনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি। তারপরও থেমে থাকেননি শাহিদা। নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সমাজ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় একাধিকবার পেয়েছেন ‘জয়িতা’ সম্মাননা। শাহিদার স্বপ্ন ছিল একটি প্রতিবন্ধী স্কুল করা। যেখানে হতাশাগ্রস্ত সমাজের প্রতিবন্ধী নারী-পুরুষের পাশাপাশি বয়স্কদের বিনামূল্যে লেখাপড়া ও হস্তশিল্পের কাজের প্রশিক্ষণ দেবেন তিনি।বিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪শ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই- এলাহী জানান, পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে লিটনবিস্তারিত পড়ুন
তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাইসাইকেল, স্বাস্থ সামগ্রী ও কম্বল বিতরণ

তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে ধানদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ইউপি সচিব ফারুক হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালা উপজেলার ইউ এন ও প্রশান্ত কুমার বিশ্বাস, তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের অবিভাবকদের উদ্যেশ্য বলেন, তাদের সন্তানদের যেনো সঠিক শিক্ষায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধুর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল তোলা হয়েছে। বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরেবিস্তারিত পড়ুন

