শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে স্বাক্ষরীত নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন শার্শার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কবির উদ্দিন আহমেদ তোতাকে।

এছাড়াও এই উপজেলায় আরো ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয় করার জন্য কাজ করে যাব। তবে যারা নৌকা প্রতীক এর বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে দঁাড়িয়েছেন আমি তাদের সাবধান করে দিতে চাই যদি বাংলাদেশ আওয়ামীলীগ এর পরিচয়ে থাকতে চান তাহলে সময় থাকতে সরে আসুন। আর যদি এভাবে চলতে থাকেন তবে এ দল থেকে বহিস্কার হবেন। বাংলাদেশ আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আজ আপনারা সন্মানিত হয়েছেন। আবার সেই দলের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করবেন তা হতে দেওয়া যাবে না। নৌকা প্রতীকের সাথে যারা বেঈমানি করছেন দলের মধ্যে থেকে তাদের ছাড় দেওয়া হবে না। গত ১০ বছরে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন।

আমরা কোন অন্যায় অত্যাচার-জুলমবাজদের কাছে মাথা নত করব না। আওয়ামীলীগের খেয়ে আওয়ামীলীগের নামে পোষ্টার বেনার ফেস্টুন টানিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী নেতা কর্মীদের উপর অন্যায় অত্যাচার এবং সহিংস ঘটনা ঘটাবেন তা মেনে নেওয়া যাবে না। এর সমুচিত শিক্ষা আপনাদের দেওয়া হবে। এখনও সময় আছে জননেত্রীর নৌকা প্রতীকের উপর শ্রদ্ধা রেখে কাজ করুন। শুক্রবার বিকাল ৪টার সময় নাভারন বাজারে নৌকা মার্কার প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতার নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শার্শা উপজেলা আওয়ামীলী যুবলীগের সহ-সভাপতি রহুল কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, সদস্য নাজমুল হাসান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনিরুজ্জামান সোনা, সেলিম রেজা, আব্দুল হান্নান হান্নু, তরিকুল ইসলাম ঝন্টু, মাহবুর রহমান মিন্টু, আলিমুজ্জামান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম বাদল, সহ-সভাপতি ইমরান হোসেন ইমু ও আশরাফুজ্জামান সম্রাট প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান