বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুই ঘটিকার দিকে। নিহত গৃহবধুর নাম লাবনী(২০) সে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।

নিহত লাবনীর মা শেলী বেগম বলেন, দেড় বছর পূর্বে আমার মেয়ে আমাদের অসম্মতিতে বিয়ে করে পৌর সদরের মুরারীকাটি গ্রামের গোলাম রব্বানীর ছেলে সাঈদকে। বিয়ের পর থেকে আমার মেয়ে লাবনীকে নানা ভাবে অত্যাচার করে ও বিভিন্ন সময়ে ফোলা জখম করে আমার বাড়িতে দিয়ে যায়। তা ছাড়াও বিভিন্ন সময় যৌতুকের জন্য তালবাহানা করে। আমার সামনেও আমার মেয়ের উপর আঘাত করে। আমি তাকে বলি আঘাত না করার জন্য। সে আমার মেয়েকে বিভিন্ন সময় গলা টিপে ধরতো। সাইদ গতরাতে আমার মেয়েকে পিটিয়ে ও গলা চেপে হত্যা করে ঘরের আঁড়ায় ঝুলিয়ে রাখে যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। পরবর্তীতে সোমবার রাত আড়াইটার দিকে আমাকে ফোন করে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে।

নিহত লাবনীর স্বামী অভিযুক্ত সাঈদ বলেন, প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে আমরা একই খাটে একই ঘরে ঘুম পড়ি। রাতের কোনো এক সময় আমার পাশ থেকে উঠে ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখতে পাই আমার স্ত্রী লাবনী ঝুলে আছে। তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর বলেন, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি। ডাক্তারদের সহায়তায় লাশ সুরতাহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার নিহতের মা শেলী বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!