বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬টি বার ও ছয়টি গলানো পাতসহ প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

একই সঙ্গে এসব স্বর্ণ পরিবহন করায় মো. সোহেল নামে ওই যাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দায়িত্বশীল এক গোয়েন্দা সংস্থার তথ্যে এ অভিযান চালায় কাস্টমস।

শাহ আমানত বিমানবন্দর কাস্টম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার বিষয়ে গোপন তথ্য থাকায় মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে জব্দ করা হয় প্রায় চার কেজি ওজনের স্বর্ণ।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টম কর্তৃপক্ষ।

এর আগে গত ৯ অক্টোবর ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল নামে শাহ আমানত বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর