বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী বছর থেকে বাংলাদেশে কোভিড-১৯ টিকা উৎপাদন

আগামী বছর থেকে বাংলাদেশে কোভিড-১৯ টিকা উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে সালমান এফ রহমান জানিয়েছেন, আগামী মাস থেকে ভারতের সেরামের টিকা আসা শুরু হবে।

করোনা মহামারি রুখতে যখন ভ্যাকসিনের বাজারজাতকরণ সবে শুরুর দিকে, ঠিক সে সময় থেকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা নিতে প্রতিবেশী দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। তিন কোটি কোভিশিল্ড ভ্যাকসিন কেনার জন্য আর্থিক চুক্তি হলেও, প্রতিশ্রুতি রক্ষা হয়নি সেই দেনা-পাওনায়।

বিশ্ববাজারের বিকল্প উৎস আর কোভ্যাক্স থেকে টিকা নিয়ে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হলেও, এখনো সেই অ্যাস্ট্রাজেনেকা বুঝে পেতে চায় বাংলাদেশ। আগামী মাস থেকে পরের বছরের প্রথমভাগের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের প্রতিশ্রুত টিকা আসা শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি জানিয়েছেন, বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ সরকারও টিকা উৎপাদন করবে এবং আগামী বছর থেকেই এ কার্যক্রম শুরু হবে।

শুধু টিকা আমদানিই নয়, দেশে উৎপাদনের প্রক্রিয়াও আগামী বছর থেকে শুরু হবে বলে জানান ওষুধ শিল্পের শীর্ষ এই উদ্যোক্তা।

দীর্ঘ মেয়াদে সুরক্ষা পেতে টিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, বুস্টার ডোজও নিতে হবে সবাইকে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী