বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীরা ‘হাফ ভাড়া’র প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলেন

সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাঈল সম্রাট বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।

এ সময় তিনি আরও বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।

আরেক শিক্ষার্থী নিলয় বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়বো না।

দ্বিপু নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র এবং শ্রমিকরা প্রতিদিন ঝগড়া করছে। হাফ ভাড়া নিয়ে এসব ঝগড়া চাই না। এরকম ঝগড়া করে চলতে চাই না। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়ন করুন।

তিনি বলেন, এখন শিক্ষার্থীরা যে হয়রানির শিকার হচ্ছে তা মূলত বাস ভাড়া নিয়ে। আমাদের নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস ভাড়া অর্ধেক করার দাবি জানাই।

ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবায়ের বলেন, আমরা বৈষম্যের শিকার হতে চাই না। এক কলেজের শিক্ষার্থী হাফ পাশ পাবে আরেক কলেজের শিক্ষার্থীরা পাবে না, এটা হতে পারে না। আমরা সবাই শিক্ষার্থী। তাই প্রজ্ঞাপন জারি করার দাবি জানাই।

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানায় তারা।

এ সময় প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে ২৫ তারিখ সকালে আবার নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে চলে যায়।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর