Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিদায় সংবর্ধনা

শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বাংলো মিলনায়তনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল এর ২বছর ৮মাসের গৌরবোজ্জ্বল কর্মকাল শেষে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীসের সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সিনিয়র সহ-সভাপতি তানজিল্লুর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমেন খান সান্টু, সাধারণ সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন
সিলেটে মাসহ ২ সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- আলিমা বেগম (৩৫), তার আট বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।’
সাংবাদিকদের ৪৫ শতাংশ মহার্ঘভাতা আইন চূড়ান্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার গণমাধ্যমকর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘভাতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করেছে। এটি অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’ তিনি বলেন, ‘প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উভয়ক্ষেত্রে সাংবাদিকরা কর্মস্থলে চাকরির অনিশ্চয়তায় ভোগেন। এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তাদের চাকরির এ অনিশ্চয়তা দূর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়ন করছে, যা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংবাদিকদের আবাসনের জন্যও বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।’ বুধবার (১৬ জুন)বিস্তারিত পড়ুন
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ৫২ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ

রাফায়েল নাদালকে হারানোর পরই কেন যেন মনে হচ্ছিল এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা উঠবে নোভাক জকোভিচের হাতেই। কিন্তু রোলাঁ গারোয় ফাইনালে পুরোপুরি অচিন্তনীয় পরিস্থিতির মুখোমুখি হন জোকার। প্রথম দুই সেটই হেরে যান তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা জকোভিচ। গ্রিসের তরুণ তুর্কি স্টিফানোস চিচিপাস উল্টো ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিলেন। প্রথম দুই সেটই হেরে যান জকোভিচ। এরপর ঘুরে দাঁড়ান এবং শেষ পর্যন্ত ৬-৭ (৬/৮),বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনাকে শিরোপা জেতানো সবচেয়ে বড় স্বপ্ন : মেসি

ক্লাব ফুটবলে তিনিই সর্বেসর্বা। হোক দলীয় কিংবা ব্যক্তিগত- একের পর সাফল্যের ট্রফি আর মেডেলে পুরস্কারের শো কেসে যেন আর জায়গা নেই। বার্সেলোনার হয়ে বাজে সময় কাটানো ২০২০-২১ মৌসুমেও জিতেছেন কোপা দেল রে ট্রফি, হয়েছেন লা লিগার আসরের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু জাতীয় দলের হয়ে অর্জনের খাতাটা এখনও পুরোপুরি শূন্য বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে কোনো শিরোপাই যে জেতা হয়নি তার। ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেনবিস্তারিত পড়ুন
নেইমার জাদুতে কোপায় ব্রাজিলের শুভ সূচনা

নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিন গোলের একটি পেনাল্টি থেকে, বাকি দুটি সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি। এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের। ব্রাসিলিয়ারবিস্তারিত পড়ুন
উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য। টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন। শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্রবিস্তারিত পড়ুন
সাত দিনের আংশিক লকডাউন শুরু নড়াইলে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১২ জুন) থেকে এ লকডাউন কার্যকর হবে। এর আগে শুক্রবার (১১ জুন) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নড়াইলে জেলার তিন পৌর এলাকাসহ করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ইউনিয়নগুলোতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সভায় জানানো হয়, শনিবার থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু সাতদিন এ লকডাউনবিস্তারিত পড়ুন
নারী ও শিশু পাচার রোধে বিজিবি-বিএসএফ আলোচনা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন কমান্ডারসের সঙ্গে (চট্টগ্রাম, সরাইল ও কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফ্রন্টিয়ার ইন্সপেক্টরস জেনারেল (ত্রিপুরা, মিজোরাম ও কাচার, মেঘালয় এবং গৌহাটি ফ্রন্টিয়ার) পর্যায়ে পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুক্রবার (১১ জুন) শেষ হয়েছে। নারী-শিশু পাচার প্রতিরোধে সীমান্ত চুক্তির সঠিক অনুসরণসহ পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে সম্মেলনে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানা গেছে। শনিবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।বিস্তারিত পড়ুন

