Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বন রক্ষায় ঘানা একসঙ্গে ৫০ লাখ গাছ

দেশজুড়ে একসঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর এক মহাকর্মসূচি শুরু করেছে ঘানা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিচ্ছে দেশটির রাজনীতিবিদ, তারকা, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, স্কুলশিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। সবার সাহায্য নিয়ে ‘সবুজ ঘানা’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। গত শুক্রবার স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও দাতব্য সংস্থা এবং জাতিগত গোষ্ঠীর প্রধানরা বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন। ঘানাইয়ান প্রেসিডেন্ট আকুফো-আদ্দো রাজধানী আক্রায় তার সরকারি বাসভবনে গাছ লাগান। ঘানার ভূমিবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১০ লাখ টিকা দিচ্ছে কোভ্যাক্স : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ভ্যাকসিনের জন্য বৈশ্বিক সংগঠন ক্যোভ্যাক্স। পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১১ জুন) এক বার্তায় এ তথ্য জানান। আব্দুল মোমেন জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশ ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। জানা গেছে, দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল।
যৌবনে খুবই জরুরি যেসব উপদেশ ও কাজ

যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। চাই নারী হোক কিংবা পুরুষ। কেননা এ বয়সের ইসলামের অনুসরণকারীরা কেয়ামতের ময়দানে পাবেন মহান রবের আরশের বিশেষ ছায়া। তাই যুবক-যুবতির জন্য সালাফে সালেহিনগণ জীবনঘনিষ্ঠ বেশকিছু বিশেষ নসিহত তুলে ধরেছেন। যে উপদেশ ও করণীয়গুলো মেনে চলায় দুনিয়া ও পরকালের সফলতা সুনিশ্চিত। সে উপদেশ ও করণীয়গুলো কী? যৌবনের উম্মাদনায় হে টগবগে যুবক-যুবতি! এখনই সময়- নিজেকে গড়ার; ইবাদত-বন্দেগি করার; নিয়মিত নামাজ আদায় করার। সুখময় জান্নাতের চিরস্থায়ী অবস্থানবিস্তারিত পড়ুন
খুলনায় এক সপ্তাহের বিধিনিষেধ

করোনা সংক্রমণ রোধে খুলনায় ১৩ জুন থেকে এক সপ্তাহের ‘বিধিনিষেধ’ আরোপ করা হয়েছে। শুক্রবার (১১ জুন) জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
আলিয়া ভাট ৬ মাসে যেভাবে ২০ কেজি ওজন কমালেন

বলিউডে আগমনের পর থেকে একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন আলিয়া ভাট। যেকোনো চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে পারেন এই অভিনেত্রী। আর তাই বিশ্ব জুড়ে তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। তার নজরকাড়া সৌন্দর্য ও হাসি দেখে মুগ্ধ সব ভক্তরা। এ ছাড়াও তার ফিটনেস ও ত্বকের উজ্জ্বলতাও বেশ আকর্ষণীয়। তবে জানেন কি, সিনেমায় অভিষেকের আগে এই নায়িকা অতিরিক্ত ওজনে ভুগছিলেন। অনেক কষ্টে মেদ ঝড়িয়ে ফিট হয়ে তবে প্রথম সিনেমাবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে করবস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় কবরস্থানের সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয়জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১১ জুন) বেলা ১২টার দিকে থানার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)। আহত অন্যরা হলেন—মো. জাহাঙ্গীর (৪২),বিস্তারিত পড়ুন
দেশের ৪৪ জেলায় কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ

মজুত না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের ৪৪ জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এই অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে ১৪ লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ৪ মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে। তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুত। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। ফুরিয়ে গেছে কোভিড টিকার মজুত, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ এবিস্তারিত পড়ুন
ধর্ষণের পর চোখ উপড়ে খুন, জঙ্গলে নেতার মেয়ের মরদেহ

ভারতের ঝাড়খণ্ডে জঙ্গল থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) ঝাড়খণ্ডের পলামৌ জেলার লালিমাটি জঙ্গল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পাঁকি থানার অন্তর্গত বুধাবার গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও বিজেপি নেতার মেয়ে। পুলিশ জানায়, গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় ওই কিশোরীর ডান চোখ উপড়ানো ছিল। সকালে মরদেহ উদ্ধারের পর ওইদিন সন্ধ্যায় সৎকার করা হয়। পাঁকিবিস্তারিত পড়ুন
সবাই বলে আমাদের টিকা দেবে, কবে দেবে সেটা বলে না: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে রাজি হলেও কবে পাওয়া যাবে তা নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কথা জানান তিনি। আগামী ১৩ জুন চীন থেকে ৬ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক দেশের কাছে টিকা চেয়েছি। সবাই আমাদেরবিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেলে র্যাবের অভিযান, ২৪ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৪ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৪ দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিতবিস্তারিত পড়ুন

