Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নদীতে ভাসছিল ইয়াকুবের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচ দিন পর ইয়াকুব আলী (৪৩) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। নিহতের শরীরে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অর্থ লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ট্রাকচালক ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে বলে তার পরিচিতজনরা দাবি করলেও পুলিশ বলছে তদন্তেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুখরালী

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার কুখরালীর স্কাই স্পোর্টিং ক্লাব। শনিবার (২ জানুয়ারী) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে কুখরালীর স্কাই স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর জার্সীধারি খেলোয়াড় মহানন্দ গোল করে দলকে এগিয়ে নেন। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্তবিস্তারিত পড়ুন
সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধিনিষেধ

বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত একমাত্র প্রবালরাজ্য সেন্ট মার্টিন দ্বীপ। মাত্র সাড়ে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটি জোয়ারের সময় আয়তন হ্রাস পেয়ে পাঁচ বর্গকিলোমিটারে দাঁড়ায়। স্বল্প আয়তনের আর কোনো স্থানে এমন নৈসর্গিক দৃশ্য ও বহুল প্রজাতির উদ্ভিদ বা জীব-প্রজাতির সন্ধান পাওয়া যায় না। সংগত কারণে সেন্ট মার্টিন দ্বীপ ইদানীং দেশি-বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। কিন্তু পর্যটকদের নানা ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের ফলে দ্বীপটি এখন পরিবেশগত সংকটে। তাই দ্বীপটিকে রক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণেবিস্তারিত পড়ুন
গণমাধ্যমকর্মীদের রক্তে রঞ্জিত আফগানিস্তান

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মী হত্যার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বছরের শুরুতেই দেশটির গোর প্রদেশে বিসমিল্লাহ আইমাক নামের এক রেডিও সাংবাদিক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে পাঁচ প্রভাবশালী সাংবাদিকের প্রাণ ঝরল। বিসমিল্লাহ আইমাক স্থানীয় একটি রেডিওর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। রিপোর্টার্স উইথ আউট বডার্সের বরাতে (২ জানুয়ারি) শনিবার খবরে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আফগানিস্তানের মানবাধিকার সংস্থার কর্মী ও সরকার সমর্থিত বাহিনীকে লক্ষ্য করেই হামলার ঘটনা ঘটছে। এখন পর্যন্তবিস্তারিত পড়ুন
নতুন বছরে মদপানে ৩ জনের মৃত্যু

রাজশাহীতে বছরের প্রথম দিন মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন দুজন। মৃত ব্যক্তিরা হলেন মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। চিকিৎসাধীনরা হলেন,বিস্তারিত পড়ুন
নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী যোদ্ধাকে হারাল: প্রধানমন্ত্রী

মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল। শনিবার (২ জানুয়ারি) ভোরে আয়শা খানম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ খবর জানিয়েছেন। ওই বার্তায় বলা হয়, বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থানবিস্তারিত পড়ুন
সিলেটে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

সিলেটে নগরের কিন ব্রিজ এলাকা থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার সুরমা নদীর দক্ষিণ পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার হয়। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিন ব্রিজের পূর্ব পাশে সুরমা নদীর পাড়ে লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স অনুমানিক একদিন। নবজাতকটির নাভিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিজবালবিং এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়ায় বিজবালবিং (BizBulbing) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো জাকজমকভাবে । BizBulbing সাতক্ষীরার প্রথম এবং একমাত্র মার্কেট রিসার্চ কোম্পানি । এই কোম্পানিটির হেড অফিস কলারোয়ার আলিয়া মাদ্রাসা মোড়। রিসার্চ কোম্পানিটি ১লা জানুয়ারী, ২০২১ এ প্রথম বছরে পদার্পন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর পুরো আয়োজনে সাথে ছিলেন এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইমরুল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন এবং কলারোয়া পৌর যুবলীগের সভাপতি শামিমুল ইসলাম মিলন। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
নামাজে যাওয়ার পথে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত মোহাম্মদ উসমান সিকদার (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি। ছাত্রলীগ থেকে সদ্য সাবেক হয়েবিস্তারিত পড়ুন
নৌপথে জাপান থেকে দিয়াবাড়ী আসবে মেট্রোরেল

জাপান থেকে দিয়াবাড়ী পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রোরেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মোংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসেই মেট্রোরেলের প্রথম পাঁচটি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রোরেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে পাঁচ দফা ট্রায়াল রান। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন ছয়-এ প্রতি তিন মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে বিশটি ট্রেন। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকবে আরোবিস্তারিত পড়ুন

