সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বছরজুড়ে কেমন ছিল দেশের ফুটবল?

মহামারি মোকাবিলা করে চ্যালেঞ্জিং একটি বছর পার করল দেশের ফুটবল। করোনাভাইরাসের প্রকোপে জর্জরিত ছিল দেশের ফুটবল অঙ্গন। মাঝপথেই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ ফুটবল। আন্তর্জাতিক মঞ্চে নেপালকে হারালেও কাতারের কাছে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে, এ বছর আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ ছিল না নারী ফুটবলারদের। করোনার মাঝেও হয়েছে বাফুফের নির্বাচন। ২০২০ সালে দেশের ফুটবলের আলোচিত ঘটনাগুলো নিয়ে এবারের প্রতিবেদন- ২০২০ ক্রীড়াঙ্গনের জন্য ভিন্ন এক বছর। করোনা ঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশেরবিস্তারিত পড়ুন

কেমন কাটলো ক্রিকেটের ২০২০?

২০২০ সালের শুরুতে করোনার শঙ্কার মধ্যেই চলছিল ক্রিকেট। তবে প্রকোপ বাড়ায় মার্চে ১১৭ দিনের নির্বাসনে যায় এই ভদ্রলোকের খেলা। ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়ে ফেরা জুলাইয়ে। বায়ো বাবল ছাড়াও কোভিড কালে নতুন নিয়ম বেঁধে দেয় আইসিসি। ব্যস্ত সূচির বেশিরভাগ ভেস্তে গেলেও অ্যান্ডারসন-ব্রডরা ছুঁয়েছেন মাইলফলক। উল্টোপিঠে ধোনি-আমিররা গুডবাই বলেছেন ক্রিকেটকে। করোনার গ্রাস গোটা দুনিয়ার মতো ২২ গজেও ছড়াল ত্রাস। তারপরও শঙ্কার মধ্যেই চলছিলো ভারত-দক্ষিণ আফ্রিকা আর অজি-কিউইদের দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে শ্রীলঙ্কায় এসেও আরবিস্তারিত পড়ুন

বিপর্যস্ত ২০২০ সালকে বিদায় দিয়ে ২০২১-এর যাত্রা শুরু

করোনা মহামারির মধ্যেই জমকালো আতশবাজি আর আলোকসজ্জার মধ্য দিয়ে দেশে দেশে বরণ করে নেয়া হচ্ছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২১। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২১ সালকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। এরপরই নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দেশগুলোও নতুন বছরকে বরণ করে নেয়। করোনা মহামারির কারণে জনসমাগমের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। মহামারিতে বিপর্যস্ত ২০২০ সালকে বিদায় দিয়ে যাত্রা শুরু হলো ২০২১-এর। ঘড়ির কাটায় রাতবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকের একাউন্টে রহস্যময় ২ হাজার কোটি টাকা, অনুসন্ধানে দুদক

ইসলামী ব্যাংকের রহস্যময় ২ হাজার কোটি টাকার তহবিলের জট খুলতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের ব্যার্থতার পর, এবার দুদকের দুয়ারে অভিযোগটি। বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৩ সালে ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় অফশোর ব্যাংকিং ইউনিটে দুই হাজার কোটি টাকার একটি তহবিল আসে। তবে এ অর্থের উৎস কোথায় তা জানা যায় নি। ব্যাংকটির নিজস্ব ইউনিটেও নেই নির্দিষ্ট কোন তথ্য। এমনকি ঐ অর্থ কোন বিনিয়োগের কি’না তারও কোন তথ্য নেই। যার ফলে ২০১৪ সালে ইসলামীবিস্তারিত পড়ুন

নববর্ষ উদযাপন করতে গিয়ে যুবকের করুণ মৃত্যু

ইংরেজী নববর্ষ উদযাপন করতে গিয়ে চুয়াডাঙ্গায় এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার( ৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল।বিস্তারিত পড়ুন

দোয়ার মাধ্যমে শুরু হোক নতুন বছর

বরকতময় পবিত্র জুমআর দিনে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছরের গুরুত্ব সবার কাছে অতি ব্যাপক। কেননা বছরের শুরুতেই বিগত বছরের পর্যালোচনা ও নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করে মানুষ। তাই বছরর শুরুতে কল্যাণ ও বরকত লাভে রাত জেগে ইবাদতের গুরুত্ব অত্যাধিক। পাশাপাশি বিগত বছরের দোষত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে তওবাহ করে ক্ষমা চেয়ে নতুন বছরে পাপমুক্ত জীবনের অঙ্গীকার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন- إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِيবিস্তারিত পড়ুন

বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচিত দশ ঘটনা

চলতি বছর প্রাণঘাতী করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। পিছিয়ে গেছে বেশকিছু টুর্নামেন্ট। অনেক ক্রীড়াব্যক্তিত্বকে লড়তে হয়েছে করোনার সঙ্গে। তবুও থেমে থাকেনি ক্রীড়াঙ্গন। নানা আয়োজনে এগিয়ে চলেছে। তবে বছরের শেষে এসে এবার একটু ফিরে তাকাবার পালা। কেমন ছিলে মহামারির এই বছরটা। নানা ঘটনায় ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি বছর। ফেলে আসা বছরে ক্রীড়াঙ্গনের আলোচিত দশটি ঘটনা নিয়ে এবারের আয়োজন- ছোটদের বড় সাফল্য (৯ ফেব্রুয়ারি, ২০২০): বাংলাদেশের ক্রিকেটের ছোটদের হাতবিস্তারিত পড়ুন

এ বছরে বিদায় নেয়া শিল্পপতিরা

বিদায়ী ২০২০ সালে প্রাণঘাতী করোনাভাইরাস অনেককেই কেড়ে নিয়েছে। হারানোর এই তালিকায় এগিয়ে আছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিরা। করোনা ছাড়াও শারীরিক জটিলতায় এবং বার্ধক্যেও প্রাণ হারিয়েছেন অনেকে। নিজ নিজ খাতে বিশাল অবদান রেখে যাওয়া দেশের স্বনামধন্য শিল্পপতিদের হারিয়ে শোকাহত ব্যবসায়ী সমাজ। এজন্য এ বছরকে ব্যবসায়িক সহযোদ্ধা হারানোর বছর হিসেবেই মনে রাখবেন তারা। আবদুল মোনেম দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠা করেন আবদুল মোনেম। তিনি ১৯৫৬ সালে নিজের নামে ব্যবসাবিস্তারিত পড়ুন

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। তবে কবে নাগাদ ইজতেমা হবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ। জানুয়ারিবিস্তারিত পড়ুন

‘যত বেশি বঙ্গবন্ধু-চর্চা হবে, তত দেশপ্রেম জাগ্রত হবে’

দেশপ্রেম জাগ্রত করতে হলে অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চর্চা করতে হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশলাইন্সে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি। সে সময় বেনজীর আহমেদ বলেন, যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করা হবে, ততো বেশি দেশপ্রেম বৃদ্ধি পাবে। যত বেশি দেশপ্রেম জাগ্রত হবে, ততো বেশি দেশের উন্নয়নবিস্তারিত পড়ুন