Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ

টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নববধূ। এমন ঘটনা ঘটেছে বরগুনার তালতলীতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এদিন শ্বশুরবাড়ি মালিপাড়া থেকে পালিয়ে যান ইতি রানী। পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। জানা যায়, বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকেরবিস্তারিত পড়ুন
সরকার কলাগাছ না, ধাক্কা দিলেই পড়ে যাবে: মায়া

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার কলাগাছ না, যে ধাক্কা দিলেই পড়ে যাবে। সরকার বটগাছ, চাইলে যে কেউ এর ছায়ায় আশ্রয় নিতে পারে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ করে মায়া বলেন, টেলিভিশন না থাকলে বিএনপি নেতাদের মুখও কেউ চিনতোবিস্তারিত পড়ুন
নাটোরে হাসপাতালে চুরি হওয়া শিশু ৮ দিন পর উদ্ধার

নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাসের তাইবাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে চুরির সঙ্গে জড়িত নারী শাকিলাকে। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে গুরুদাসপুর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংসারে অশান্তির কারণে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের শাকিলা বেগম। পরে ট্রাক ড্রাইভার স্বামী সাইদুলের চাপেবিস্তারিত পড়ুন
বিশ্বসেরা উপাদানের ব্যবহার, পদ্মা সেতু টিকবে ১০০ বছরের বেশি

পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা উপাদান। ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোন উপাদান ব্যবহার করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেতুর কার্যকাল ১০০ বছর ধরা হলেও তার চেয়ে বেশি মেয়াদে এটি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং কর্মযজ্ঞ দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণকাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছেবিস্তারিত পড়ুন
ট্রাক-পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক-পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন জানান, ঢাকা থেকে বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ারবিস্তারিত পড়ুন
শূন্যতা আর সব হারানোর বছর ২০২০

করোনার বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগে আশার আলো, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে ২০২০ সাল। বিষময় বিশে কেমন ছিলেন সাধারণ মানুষ? অন্তর্দগ্ধ এক স্তব্ধতা। ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুরে কুরে খাচ্ছে, অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়। শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল। তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙ্গই তো দেখা হলো তার, এবার দেখেছেনবিস্তারিত পড়ুন
১২ দিনের মধ্যে নতুন বই পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতি বছর গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বই উৎসব হলেও এবার করোনা পরিস্থিতির কারণে গণভবন থেকে ভার্চুয়ালি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে সারাদেশে বিতরণ করা হবে প্রথমিক ওবিস্তারিত পড়ুন
কোহলি-স্মিথকে ছাড়িয়ে উইলিয়ামসন

আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন তিনি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস।বিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলতে পারে জানালেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ১৫ জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিস্থিতি ভালো না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ঘরে বসে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে শিক্ষার্থীদের। করোনার সুযোগে ঘরে থাকা ছেলেমেয়েদের সময় দিতে হবে বাবা-মাকে। প্রধানমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৫, আহত ১৩

সিরিয়ার দেইর ইজ জোর এবং পালমিরার মাঝ পথে একটি বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ যাত্রী নিহত হয়েছেন। হামলায় আহত হন আরো ১৩ জন। বুধবার ৩০ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে জানা গেছে। খবরে আরো বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে হামলার শিকার হয় যাত্রবাহী বাসটি। এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটিতে আইএসের আধিপত্য কমেবিস্তারিত পড়ুন

