রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ

টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নববধূ। এমন ঘটনা ঘটেছে বরগুনার তালতলীতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এদিন শ্বশুরবাড়ি মালিপাড়া থেকে পালিয়ে যান ইতি রানী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

জানা যায়, বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতেন। মঙ্গলবার রাতে টয়লেটে যাবার কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেকক্ষণ পরেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের ম্যাসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন তিনি। রাত ১১টার দিকে প্রেমিক ম্যাসেজ করে তার আসার কথা জানিয়েছেন।

পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান ইতি। এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে থানায় জিডি করেছেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়