শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার কলাগাছ না, ধাক্কা দিলেই পড়ে যাবে: মায়া

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার কলাগাছ না, যে ধাক্কা দিলেই পড়ে যাবে। সরকার বটগাছ, চাইলে যে কেউ এর ছায়ায় আশ্রয় নিতে পারে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে মায়া বলেন, টেলিভিশন না থাকলে বিএনপি নেতাদের মুখও কেউ চিনতো না। টেলিভিশনই তাদের বাঁচিয়ে রেখেছে। বিএনপির জন্মই ছিল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। দলটি অতীতেও দেশবিরোধী ষড়যন্ত্র করেছে বর্তমানেও করেছে। তাদের প্রতিরোধ করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিদায় বছরকে কুফার সাল উল্লেখ করে সাবেক মন্ত্রী জানান, ২০২০ সাল ছিল কুফার সাল। করোনার কারণে সারা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে গেছে। সারা পৃথিবী লণ্ডভণ্ড হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যনীতির কারণে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। যতোটা সম্ভব সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আরও ভালো থাকবে।

আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলম খন্দকার রেজা, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি