শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরে হাসপাতালে চুরি হওয়া শিশু ৮ দিন পর উদ্ধার

নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাসের তাইবাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে চুরির সঙ্গে জড়িত নারী শাকিলাকে।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে গুরুদাসপুর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংসারে অশান্তির কারণে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের শাকিলা বেগম। পরে ট্রাক ড্রাইভার স্বামী সাইদুলের চাপে নিরুপায় হয়ে গত ২৩ ডিসেম্বর পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কৌশলে সীমা বেগমের কাছ থেকে তার শিশুসন্তানটি নিয়ে পালিয়ে যান শাকিলা।

এ ঘটনায় সীমার স্বামী তোফিজ মোল্লা মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ক্যামেরার ফুটেজসহ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বুধবার রাতে কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে। উদ্ধার করে দুই মাসের তাইবাকে। পরে তাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

চুরির সঙ্গে জড়িত নারী শাকিলাকে বিকেলে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে জানান পুলিশ সুপার।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান