সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দাবার গুটি বাংলাদেশ: পাশে পেতে মরিয়া চীন-ভারত

পরাশক্তি হওয়ার পথে বাংলাদেশকে পাশে পেতে মরিয়া চীন-ভারত। নিজেদের প্রভাব দেখাতে আর্থিক সহায়তার টোপ, বাণিজ্য সুবিধা কিংবা রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার প্রতিশ্রুতি সবই দিচ্ছে উভয় দেশ। কিন্তু বাস্তবে কথা রাখছে কই? এর সবই শুভংকরের ফাঁকি। বুধবার (৩০ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক ওয়েবিনারে এমনটাই জানিয়েছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, নিজেদের স্বার্থেই রোহিঙ্গা ইস্যূ জিইয়ে রাখছে চীন-ভারত। চীনের ফাদে পা দিলে নাখোশ হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ‘নিজেদের প্রভাব বাড়াতে বিশ্বেরবিস্তারিত পড়ুন

‘হাই আল্লাহ হামাক ‘মা’ বলে কে ডাকবি’

হিলিতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নয়ন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের খট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন খট্টা গ্রামের মৃত. রিয়াজ উদ্দিনের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে খট্টা গ্রামে বন্ধুদের নিয়ে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য যান নয়ন। এ সময় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মেইন লাইনে তারে সংযোগ দিতেবিস্তারিত পড়ুন

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। গুরুতর আহত স্বামী ইব্রাহীমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত স্ত্রী শাহীনুর বেগম। শাহীনুর বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর মেয়ে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বুধবার রাতে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। স্থানীয়বিস্তারিত পড়ুন

করোনায় ঢালিউডে ভরাডুবি, অপেক্ষা সুদিনের

ঢাকাই সিনেমার পুনর্গঠনের বছর ছিল ২০১৯। বিভিন্ন সমিতির নির্বাচন শেষে জয়ী কমিটি ২০২০ সাল থেকে পুরোদমে কাজের আশ্বাস দিয়েছিল। কিন্তু করোনা অশনি সংকেত হয়ে হাজির হওয়ায় থমকে গিয়েছিল চিত্রাঙ্গনও। ঘুরে দাঁড়ানোর বছরে আছড়ে পড়ল বাংলা সিনেমা। তবুও আশাবাদী সিনেপাড়ার বাসিন্দারা। সবচেয়ে কম সিনেমা মুক্তি: স্বাধীনতার পর সবচেয়ে কম সিনেমা মুক্তি পেয়েছে ২০২০ সালে। পুরো বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাত্র ১৬টি সিনেমা। যার মধ্যে ২টি ছিল আমদানি এবং ১টি যৌথ প্রযোজনার সিনেমা।বিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে ১০ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ কোটি টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তার এ অর্থ জন্মগত শিশু হৃদরোগীদের অপারেশন ছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবায় ব্যয় করা হবে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। সে সময় চেকটি গ্রহণ করেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

‘একবিন্দু মাটিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না’

দেশের একবিন্দু মাটিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তারা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি।’ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সীমান্তে সন্ত্রাসীদের অবস্থান থাকলেও অভিযানের সময় তারা দুর্গম এলাকায় পালিয়ে থাকে তাইবিস্তারিত পড়ুন

টিকটক-লাইকি বন্ধে হাইকোর্টে রিট

টিকটক, লাইকি, বিগো লাইভ অ্যাপস বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন। বুধবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি। রিটে স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী সময় সংবাদকে জানান, এই অ্যাপসগুলোর ফলে যুবসমাজ বিপথে যাচ্ছে। টিকটকের ফাঁদে পড়ে অনেকের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এসবকে কেন্দ্র করে অপরাধ প্রবণতাও বাড়ছে। এর আগেবিস্তারিত পড়ুন

এবার টেলিগ্রাম ব্যবহারে পে করতে হবে গ্রাহককে

নতুন বছরে পে-ফর সার্ভিস আনতে যাচ্ছে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান টেলিগ্রাম। আপাতত মেসেজিং ছাড়া যুক্ত হতে যাওয়া বাকি অন্যান্য নতুন সেবা পেতে অর্থ খরচ করতে হবে গ্রাহককে। সম্প্রতি এক বিৃবতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা পাভেল ধ্রুব বিষয়টি জানিয়েছেন। পাভেল ধ্রুব আরও জানিয়েছেন, প্রতিবছর টেলিগ্রামের অন্তত কয়েকশো মিলিয়ন ডলার অর্থের প্রয়োজন। আপাতত বিক্রির পরিকল্পনা নেই তার। তাই বিভিন্ন উপায়ে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সংস্থাটি আগামী বছর থেকে রেভিনিউ জেনারেট শুরু করবে। পাশাপাশি অ্যাপে যুক্ত হবেবিস্তারিত পড়ুন

যৌন নির্যাতনের অভিযোগে যুবককে নগ্ন করে ঘোরাল গ্রামবাসী

এক মহিলার উপর যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত যুবককে নগ্ন করে, গলায় জুতোর মালা পড়িয়ে প্রকাশ্যে হাঁটাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার বাগের গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানায়, নির্যাতনের পর ওই যুবক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ঝালাওয়ার জেলার বাগের গ্রামে একজনের বাড়ি থেকে হাতেনাতে ধরা পড়ে রাকেশ রাঠোর নামের যুবক। রাকেশ স্থানীয় ওইবিস্তারিত পড়ুন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা। পরে এক বিবৃতিতে এনএবি জানায়, খাজা আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। তার সম্পত্তির উৎস না জানাতে পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। তিনি তারবিস্তারিত পড়ুন