রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৫, আহত ১৩

সিরিয়ার দেইর ইজ জোর এবং পালমিরার মাঝ পথে একটি বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ যাত্রী নিহত হয়েছেন। হামলায় আহত হন আরো ১৩ জন। বুধবার ৩০ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে জানা গেছে।

খবরে আরো বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে হামলার শিকার হয় যাত্রবাহী বাসটি। এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটিতে আইএসের আধিপত্য কমে এসেছে।

এর একদিন আগেই রাজধানী দামেস্কের ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকা নাবি হাবলি-তে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হন, আহত হন তিনজন। ওই ঘটনায় ইসরাইলের হাত রয়েছে বলে ধারণা করছে আসাদ সরকার।

সিরিয়া শত্রুমুক্ত করতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সহায়তা দিয়ে আসছে রাশিয়া। দেশটিতে চলমান যুদ্ধে এ পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিছেন। যুদ্ধের কারণে ধ্বংস্তূপে পরিণত হয়েছে সিরিয়া।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা