বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘একবিন্দু মাটিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না’

দেশের একবিন্দু মাটিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তারা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি।’

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সীমান্তে সন্ত্রাসীদের অবস্থান থাকলেও অভিযানের সময় তারা দুর্গম এলাকায় পালিয়ে থাকে তাই তাদের গ্রেফতার করা যায় না।’

এছাড়া বাংলাদেশের সীমান্ত দিয়ে যাতে অন্য দেশের সন্ত্রাসীরা প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ থেকেও যাতে সন্ত্রাসীরা অন্য দেশে পালিয়ে যেতে না পারে সেজন্য বিওপি বাড়নো হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

সে সময়, বাংলাদেশের একবিন্দু মাটিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোন নিরাপত্তা হুমকি নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক