মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার টেলিগ্রাম ব্যবহারে পে করতে হবে গ্রাহককে

নতুন বছরে পে-ফর সার্ভিস আনতে যাচ্ছে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান টেলিগ্রাম। আপাতত মেসেজিং ছাড়া যুক্ত হতে যাওয়া বাকি অন্যান্য নতুন সেবা পেতে অর্থ খরচ করতে হবে গ্রাহককে। সম্প্রতি এক বিৃবতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা পাভেল ধ্রুব বিষয়টি জানিয়েছেন।

পাভেল ধ্রুব আরও জানিয়েছেন, প্রতিবছর টেলিগ্রামের অন্তত কয়েকশো মিলিয়ন ডলার অর্থের প্রয়োজন। আপাতত বিক্রির পরিকল্পনা নেই তার। তাই বিভিন্ন উপায়ে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সংস্থাটি আগামী বছর থেকে রেভিনিউ জেনারেট শুরু করবে। পাশাপাশি অ্যাপে যুক্ত হবে নতুন নতুন ফিচার, ফলে বাড়বে গ্রাহক সংখ্যা। নতুন ফিচারগুলো ব্যবহার করতে পে করতে হবে গ্রাহককে।

বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে টেলিগ্রামের। সাধারণত মেসেজ, সিনেমা, ছবি, ভিডিও শেয়ারিংয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় অ্যাপটিকে। কোন ধরনের খরচা ছাড়াই চলেছে এই অ্যাপ। বিশেষ করে ইরান ও ভারতসহ বেশ কয়েকটি দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্রাম।

কোম্পানির ব্যয় নির্বাহ করতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান টেলিগ্রাম। এতো দিন যাবৎ নিজেদের সঞ্চয় থেকে খরচ চালিয়েছেন অ্যাপটির নির্মাতা। এবার বিজ্ঞাপন, স্টিকারসহ বিকল্প উপায়ে আয়ের চিন্তা করছে তারা। তবে বর্তমান ব্যবহারকারীরা যেসব সেবা পাচ্ছেন তার জন্য কোন পে করতে হবে না বলেও জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা।

অবশ্য টেলিগ্রামে বিজ্ঞাপন চালু হলেও মেসেজ অপশনে চলবে না কোন বিজ্ঞাপন। কারণ, কারও কমিউনিকেশন নষ্ট হয় এমন চিন্তা বাদ দিতেই চ্যাটিংকে অ্যাড ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিগ্রাম কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি