শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণমাধ্যমকর্মীদের রক্তে রঞ্জিত আফগানিস্তান

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মী হত্যার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বছরের শুরুতেই দেশটির গোর প্রদেশে বিসমিল্লাহ আইমাক নামের এক রেডিও সাংবাদিক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে পাঁচ প্রভাবশালী সাংবাদিকের প্রাণ ঝরল। বিসমিল্লাহ আইমাক স্থানীয় একটি রেডিওর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। রিপোর্টার্স উইথ আউট বডার্সের বরাতে (২ জানুয়ারি) শনিবার খবরে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আফগানিস্তানের মানবাধিকার সংস্থার কর্মী ও সরকার সমর্থিত বাহিনীকে লক্ষ্য করেই হামলার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত কোনো হামলার দায়ভার করেনি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী। জড়িত কেউকেই আটক করতে পারিনি আফগান নিরাপত্তা বাহিনী। তবে অধিকাংশ হামলায় আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রহমাতুল্লাহ নেকজাদ ছিলেন গজনি প্রদেশের প্রধান গণমাধ্যকর্মী। গত বছরের শেষ দিকেই প্রদেশের পূর্বাঞ্চলে অতির্কিত হামলায় তিনি নিহত হন। এর কদিন আগেই এনিকাস টিভি-রেডিও টিভি সাংবাদিক মালালা মাইওয়ান্দ কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত হন। দেশটির আলোচিত সংবাদ উপস্থাপিকা রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় নির্মম মৃত্যু হয়। রেডিও লিবার্টির সাংবাদিক আলিয়াস দিই লস্করগাহে একইভাবে প্রাণ হারান। আফগানিস্তানের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক সাবা সাহারের গুলি করা হয় রাজধানীতেই। যদিও অল্পের জন্য তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে যান।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ বন্ধে বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যে আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে, এমন অবস্থার মধ্যেই আফগানস্থানজুড়ে প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। প্রতিদিনই মরছে দেশটির বেসামরিক মানুষ। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনায় আশার আলো দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আলেচনায় আফগান সরকার এবং দেশটির সরকারের মধ্যে বেশকিছু চুক্তির অগ্রগতি হয়েছে। আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে না এমন শর্ত ছিল তালেবানদের জন্য। বিনিময়ে, দেশটিতে থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার শর্তেই চুক্তিতে রাজি হয় তালেবান গোষ্ঠী। কিন্তু এখন পর্যন্ত আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি হোয়াইট হাউস। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, বেশির ভাগ সেনা দ্রুত তুলে নেওয়া হবে। এমন সিদ্ধান্তে ঘোর আপত্তি জানিয়ে আসছে ন্যাটো।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩