Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, কারাগারে আইনজীবী

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আইনজীবী আবুল খায়ের আজাদ উজ্জ্বলকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ আদেশ দেন। অভিযুক্ত আইনজীবী আবুল খায়ের আজাদ উজ্জ্বল নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আব্দুল কদ্দুছ আজাদের ছেলে। মামলার বিবরণে জানা যায়, উজ্জ্বল হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে হবিগঞ্জ কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। এক বিয়ের অনুষ্ঠানে শহরের বাসিন্দা সরকারি বৃন্দাবনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুই বখাটেকে কান ধরে ওঠবস করালো স্থানীয়রা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের সামনে দুই বখাটেকে কান ধরে ওঠবস করিয়েছে স্থানীয়রা। সোমবার (০৯ নভেম্বর) সকালে ব্রহ্মরাজপুর বাজারের বটতলায় এ ঘটনা ঘটে। কান ধরে ওঠবস করানো দুই বখাটে হলেন- ধুলিহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিয়ন ওরফে জয় (২২) ও বড়খামার গ্রামের কবিরুল ইসলামের ছেলে সুজন (১৮)। স্থানীয়রা জানায়, স্কুলের সামনে বটতলায় দাঁড়িয়ে দোকানে সাজেশন ফটোকপি করতে আসা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও নানা বাজে ইঙ্গিত করেন দুই যুবক।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দু’টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় পৃথক দু’টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ও দুপুরে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পৃথক ওই দুইটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কলারোয়া ক্রিকেট একাডেমির সিনিয়র ও জুনিয়র দলের সাথে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির সিনিয়র ও জুনিয়র দল। সকালে জুনিয়র দলের ম্যাচে টসে হেরে কলারোয়ার জুনিয়র দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে। জবাবে সাতক্ষীরার জুনিয়র দল ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে। ফলে কলারোয়া জুনিয়র দল ১২বিস্তারিত পড়ুন
তিন পেনাল্টি ও আত্মঘাতী, রিয়ালের জালে এক হালি

নিন্দুক-সমালোচকদের একটি অভিযোগ প্রায়ই শোনা যায়- স্প্যানিশ লা লিগায় বাড়তি সুবিধা পেয়ে থেকে রিয়াল মাদ্রিদ, হারতে থাকা ম্যাচের শেষদিকে পেনাল্টি দিয়ে তাদেরকে জিতিয়ে দেয়া হয়। তবে রোববার রাতের ম্যাচ যারা দেখেছেন, তাদের সামনে আর এমনটা বলার কোনো সুযোগই থাকছে না। কেননা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে যে তিন-তিনটি পেনাল্টি গোল হজম করতে হয়েছে রিয়ালকে। সঙ্গে আবার যোগ হয়েছে একটি আত্মঘাতী গোল। সবমিলিয়ে এক হালি গোল হজম করে বিপর্যস্ত অবস্থায় বার্নাব্যুতে ফিরেছে লা লিগারবিস্তারিত পড়ুন
রোনালদোর গোলের পর জুভেন্টাসের দুই চোট

স্পেজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেদিন জোড়া গোল করে পরপর দুই ম্যাচ ড্র করা জুভেন্টাসকে জয়েও ফিরিয়েছিলেন তিনি। গোল করলেন পরের ম্যাচেও কিন্তু এবার জিততে পারেনি জুভেন্টাস। সঙ্গে যোগ হয়েছে আরেক চোট। রোববার রাতে লাজিওর বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোল করেন রোনালদো। কিন্তু শেষপর্যন্ত যেতে যেতে আর হাসি টেকেনি মুখে। প্রথমত, ফের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। এরপর আবার ম্যাচের একদম শেষবিস্তারিত পড়ুন
আইপিএলে জুয়া, গ্রেফতার সাবেক ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে বাজির সঙ্গে সম্পৃক্ততা থাকার দায়ে মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রবিন মরিসকে গ্রেফতার করেছে ভারসোবা পুলিশ। একই অপরাধে তার সঙ্গে আর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে ৪৪টি প্রথম শ্রেণি ও ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রবিন। ব্যাট হাতে প্রায় তিন হাজারের কাছাকাছি ও বল হাতে ১২২ উইকেট রয়েছে ৫৪ বছর বয়সী রবিনের নামের পাশে। কখনও জাতীয় দলে সুযোগ হয়নিবিস্তারিত পড়ুন
দুই আইনজীবীর জরিমানা, এক টাকা করে দিচ্ছেন সহকর্মীরা

বার কাউন্সিলে আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার পরেও ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ বার কাউন্সিলের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে এই গেজেট প্রকাশকে বৈধ বলা হয়েছে রায়ে। পাশাপাশি, রিটকারী দুই আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে এবং অ্যাডভোকেট ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ওই আইনজীবীদের জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে ১বিস্তারিত পড়ুন
অবশেষে এসআই আকবর গ্রেফতার

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনবিস্তারিত পড়ুন
নীল সমুদ্রে রোমান্সে মেতেছেন কাজল, জমেছে হানিমুন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণের পাশাপাশি বলিউডের সিনেমাতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন কাজল। গৌতম পেশায় একজন অনলাইন ইনটেরিয়র উদ্যোক্তা। এবার দুজন মিলে মালদ্বীপে হানিমুনটাও সেরে ফেলছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্টের ছবি শেয়ার করেন এই জুটি। তখনই অনেকে ধারণা করে নিয়েছিলেন হয়তোবা হানিমুন যাত্রা শুরু করছেন তারা। অনুমানটি ভুল ছিলো না। মালদ্বীপে পৌঁছে তাদের বিলাসি হোটেলের ছবি শেয়ার করেছেন গৌতম। ছবির ক্যাপশনেবিস্তারিত পড়ুন
আল্লাহর সঙ্গে যেভাবে নিবিড় সম্পর্ক তৈরি করবেন মুমিন

মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদতকারী। আল্লাহর গোলামীর মাধ্যমেই মানুষ তার সান্নিধ্য লাভ করে। তাঁর গোলামি বা ইবাদত করার অন্যতম মাধ্যম হলো নামাজ। যা মুমিন মুসলমানের অনন্য গৌরবময় ইবাদত। এ ইবাদতের মাধ্যমেই আল্লাহ তাআলার সঙ্গে বান্দা গড়ে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য গৌরবময় এ উপহার দান করতে তাঁর প্রিয় বন্ধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজের নির্দেশ দেন। ইসলামের ইতিহাসে এ মেরাজও অনন্য বিস্ময়কর অলৌকিক ঘটনা। পৃথিবীর ইতিহাসেবিস্তারিত পড়ুন

