শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীল সমুদ্রে রোমান্সে মেতেছেন কাজল, জমেছে হানিমুন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণের পাশাপাশি বলিউডের সিনেমাতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন কাজল। গৌতম পেশায় একজন অনলাইন ইনটেরিয়র উদ্যোক্তা। এবার দুজন মিলে মালদ্বীপে হানিমুনটাও সেরে ফেলছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্টের ছবি শেয়ার করেন এই জুটি। তখনই অনেকে ধারণা করে নিয়েছিলেন হয়তোবা হানিমুন যাত্রা শুরু করছেন তারা। অনুমানটি ভুল ছিলো না।

মালদ্বীপে পৌঁছে তাদের বিলাসি হোটেলের ছবি শেয়ার করেছেন গৌতম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অবশেষে ঘুরতে আসা। তবে সব রকমের প্রস্তুতিই রয়েছে। আমরা স্বাভাবিক জীবনে ফেরা শুরু করছি।’

এরপর মালদ্বীপের নীল সমুদ্রে এই নবদম্পতির দারুণ কিছু ছবি শেয়ার করেন কাজল। একটি লাল ফ্লোরি জামা পড়ে রয়েছেন তিনি। সঙ্গে স্বামী গৌতম। নবদম্পতির প্রাণখোলা হাসিতে ভরপুর ছবিগুলোর নিচে ভরে গেছে ভালোবাসা ও শুভেচ্ছায়।

প্রসঙ্গত, বিয়ে করলেও অভিনয় চালিয়ে যাওয়ার ঘোষণা অনেক আগেই দিয়ে রেখেছিলেন কাজল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, বিয়ে হয়ে গেলেও সিনেমার ব্যাপারে তার সবসময়ই ভালোবাসার জায়গা থাকবে। তার সিদ্ধান্তে কখনো কেউ বাধা দিবে না। তাই অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই আসে না।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়