বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই বখাটেকে কান ধরে ওঠবস করালো স্থানীয়রা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের সামনে দুই বখাটেকে কান ধরে ওঠবস করিয়েছে স্থানীয়রা।
সোমবার (০৯ নভেম্বর) সকালে ব্রহ্মরাজপুর বাজারের বটতলায় এ ঘটনা ঘটে।

কান ধরে ওঠবস করানো দুই বখাটে হলেন- ধুলিহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিয়ন ওরফে জয় (২২) ও বড়খামার গ্রামের কবিরুল ইসলামের ছেলে সুজন (১৮)।

স্থানীয়রা জানায়, স্কুলের সামনে বটতলায় দাঁড়িয়ে দোকানে সাজেশন ফটোকপি করতে আসা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও নানা বাজে ইঙ্গিত করেন দুই যুবক। ঘটনাটি দেখে প্রতিবাদ করেন সবাই। পরে কান ধরে তাদের ওঠবস করানো হয়।

কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলের সামনের দোকানগুলোতে বিভিন্ন এলাকার বখাটেরা ভিড় জমায়। তাদের অত্যাচারে ছাত্রীরা অতিষ্ঠ। বিভিন্ন প্রয়োজনে দোকান বা বাড়িতে যাতায়াতের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এম আর মিঠু বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন দিয়ে ফটোকপি করতে বলা হচ্ছে। সেগুলো ফটোকপি করতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন দুই বখাটে।

পরে বাজারে উপস্থিত থাকা স্থানীয় লোকজন তাদের এমন কাজ ভবিষ্যতে না করার শর্তে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেন। তারা কান ধরে প্রতিজ্ঞা করেছেন, ভবিষ্যতে আর কাউকে উত্ত্যক্ত করবেন না।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর