শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজের প্রাপ্ত মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সকালে মণিপুরী পাড়ার নিজ বাসভবনে মোট ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পবিত্র ইদ উল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে ৩১ জন মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করেন এবং তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন

নতুন ২৬৯৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত কমেছে। নতুন করে ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় ৪৮ জনের মৃত্যু হয়েছে। ৩০জুলাই বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮৩ জন। নতুন করে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৩৬বিস্তারিত পড়ুন

কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত

কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানি করার অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেস টু কেস ভিত্তিতে এ চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ২৯জুলাই বুধবার প্রজ্ঞাপন জারির পর আজই আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে। চামড়াশিল্প খাতের উন্নয়নে সুপারিশ করা ও কর্মপরিকল্পনা প্রণয়নে মন্ত্রিপরিষদ বিভাগের গঠন করা একটি টাস্কফোর্স রয়েছে। শিল্পমন্ত্রী‌ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০ জুলাই অনুষ্ঠিত সভারবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩‌১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৯ জুলাই বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। কিন্তু ঈদ সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে দেওয়া হবে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর কথা জানাল সরকার।বিস্তারিত পড়ুন

পল্লবী থানায় বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে থানার ভেতর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একজন জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অন্য দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানার পুলিশবিস্তারিত পড়ুন

অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব মারা গেছেন

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য মারা গেছেন। ২৮জুলাই মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানান। ২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য (৩৭) ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য (৩২)। এদিন ভোরে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাজীবেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে বিপুল বিনিয়োগ নিয়ে আসছে চীন

করোনাকালে চীনা বিনিয়োগের ক্ষেত্রে দুটি সুখবর পেল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রথমটি হলো, একটি চীনা প্রতিষ্ঠান ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি নিচ্ছে। এ জন্য তারা টাকাও জমা দিয়েছে। অন্যটি হলো, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে ৬০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে উন্নয়নকারী চীনা প্রতিষ্ঠানের কাছে। এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যেসব উদ্যোগবিস্তারিত পড়ুন

বাংলাদেশ দলে ডাক পেলেন পুলিশের বাবলু

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন জেমি ডে। আগ থেকেই কোচের পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি করা ম্যাথিউজ বাবলু। পছন্দের উইঙ্গারকে দলে ডেকেছেন জেমি। এই উইঙ্গারের সঙ্গে দলে নতুন মুখ আরও চারজন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসে খেলা প্রবাস ফেরত ডিফেন্ডার তারিক রায়হান কাজী, পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। ৩৬ সদস্যের দলেবিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনার উপসর্গ’

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএর খবর বলছে, সেখানে করোনার উপসর্গ রয়েছে এমন একজনকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম এমন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হলো বলছে উত্তর কোরিয়া সরকার। এএফপির খবরে কেসিএনএর বরাতে জানানো হয়, উত্তর কোরিয় নেতা কিম জং–উন স্থানীয় সময় গতকাল শনিবার জরুরি পলিটব্যুরো বৈঠক করেছেন। করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি ও জরুরি অবস্থা বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কোভিড–১৯ ধরাবিস্তারিত পড়ুন

নতুন শনাক্ত ২ হাজার ২৭৫, মৃত্যু ৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও নারীবিস্তারিত পড়ুন