Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনা আর বন্যায় ভাইসা গেছে ঈদের আনন্দ

আমাগো ঈদের আনন্দ করোনা রোগ আর বন্যার পানিতে ভাইসা গেছে। কোরবানির ঈদে এক টুকরা মাংস তো দূরের কথা, একটু স্যামাইও জুটে নাই।’ কথাগুলো বলছিলেন, দিনমজুর নুরুল ইসলাম। তাঁর বাড়ি ছিল ভূঞাপুর উপজেলার কোনাবাড়ি চরে। ১০ বছর আগে যমুনায় বাড়িঘর বিলীন হয়ে যায়। তারপর গোবিন্দাসি ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকায় সরকারি জায়গায় ঘর তুলে বসবাস শুরু করেন। নুরুলের সেই ঘরও এখন বন্যার পানিতে থইথই। তাই গোবিন্দাসি-বঙ্গবন্ধু সেতু সড়কে আশ্রয় নিয়েছেন তিনি। নুরুল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন
কোরবানির চামড়ার দামে বিপর্যয়: গরু ১৫০-৬০০, ছাগল ২-১০

দাম নির্ধারণ ও রপ্তানির ঘোষণা দেওয়ার পর কোরবানির পশুর চামড়ার দামের বিপর্যয় ঠেকানো গেল না। রাজধানীতে গরুর চামড়া আকারভেদে ১৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের চামড়ার দাম ২-১০ টাকা। ঢাকার জিগাতলা ট্যানারি মোড় ও পোস্তার আড়তে ১আগস্ট শনিবার দুপুর থেকে বিকেলে ঘুরে এমন চিত্রই দেখা গেল। সব জায়গাতেই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। অথচ গতবারের চেয়েও কোরবানির পশুর চামড়ার দাম এবার ২০ থেকে ২৯বিস্তারিত পড়ুন
ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রতাপনগরের গড়ইমহল খালের ভাঙন

প্রতাপনগর, কুড়িকাহুনিয়ার গড়ইমহল খাল ভয়াবহ রূপ নিয়েছে। বিগত ২০মে ঘূর্ণিঝড় আম্পানে নদী ভাঙ্গনে তলিয়ে যায় পুরা প্রতাপনগর ইউনিয়ন। ঝড়ের ৭১ দিন অতিবাহিত হলেও মানুষের ভোগান্তি বিন্দুমাত্র কমেনি। নদী ভাঙ্গন আটকাতে না পারায় দিন দিন ভাঙ্গন বেঁড়ে চলেছে। প্রতিদিন দুইবার জোয়ার ভাটার ¯্রােতে গড়ইমহল খালের রাস্তা ভাঙ্গন নেওয়ার কারনে শতশত পরিবার এখন ঘর বাড়ি ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। কিছু কিছু পরিবার ইতিমধ্যে তাদের শেষ সম্বল বসত ভিটা ছেড়ে দিয়েছে। খালের রাস্তা ভেঙ্গেবিস্তারিত পড়ুন
এবার একটি গরুর সঙ্গে মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ

এবারের ঈদে হাত গুটিয়ে বসে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস। পালন করা একটি মহিষও কোরবানিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক, র্যাব-পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মীসহ আরো ৩৫ জন করোনা পজেটিভ

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক সাংবাদিক, তিন র্যাব সদস্য ও পাঁচ স্বাস্থ্য কর্মী ও দুই পুলিশ সদস্যসহ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৭১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলাবিস্তারিত পড়ুন
রাজধানীর বাজারে গরুর সংকট, ক্রেতারা হতাশ

রাজধানীর দনিয়া থেকে শনির আখড়া হাটে গরু কিনতে এসেছেন হানিফ মিয়া। বাজারে এসে দেখেন গরুর সংকট। হাটে যে কটি গরু আছে, তার দামও চড়া। হানিফ মিয়ার মতো আরও অনেকেই শনির আখড়া গরুর হাটে এসেছেন। হানিফ মিয়া বলেন, ‘আমরা কল্পনাও করিনি গরুর এমন সংকট হবে। গরুর সংকট থাকায় যে কটি গরু বাজারে আছে, তার দাম অনেক বেশি।’ ৩১জুলাই শুক্রবার সরেজমিনে শনির আখড়া গরুর হাটে দেখা গেল গরুর সংকটের এ চিত্র। গরুর হাটেরবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭২, মৃত্যু ২৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত বেড়েছে। নতুন করে ২ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় ২৮ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১১১ জন। আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদে প্রীতি ফুটবল ম্যাচ গোলশুন্য ড্র

কলারোয়ার জালালাবাদে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুলাই) বিকালে জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় কলারোয়ার পারুইপাড়ার গোকুল জেনারেশন ক্লাব। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে গোলশুন্য ড্র থেকে খেলা শেষ হয়। কিছুসংখ্যাক লোক খেলাটি উপভোগ করেন।
কলারোয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

কলারোয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। “মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ৩০জুলাই বৃহস্পতিবার বিকালে কলারোয়া সরকারি কলেজ প্রঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানব সম্পদ উন্নয়নবিস্তারিত পড়ুন
নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজের প্রাপ্ত মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সকালে মণিপুরী পাড়ার নিজ বাসভবনে মোট ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পবিত্র ইদ উল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে ৩১ জন মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করেন এবং তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন

