বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হাটবাজার–শপিংমল খোলা রাখার সময় বাড়ল ৩‌১ আগস্ট পর্যন্ত

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কাল মঙ্গলবার ৩১ আগস্ট পর্যন্ত এখনকার মতোই বিধিনিষেধের মধ্যে চলবে অফিস। জনসাধারণও চলাচল করবে এই বিধিনিষেধের মধ্যে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩আগস্ট (সোমবার) এই তথ্য জানিয়েছেন। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে। তবে এখনকানর মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে হাট-বাজার, দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতবিস্তারিত পড়ুন

ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩আগস্ট (সোমবার) সকালে উপজেলার ধনু নদ থেকে মরদেহগুলো স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন উপজেলার মাগুরী গ্রামের মো. মোখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া আক্তার (১৮), বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫) এবং নৌকার মাঝি হাসান আলী (৬৫)। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদে এ নৌকাডুবির ঘটনাবিস্তারিত পড়ুন

ধামরাইয়ে বাস–পিকআপের সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। ৩আগস্ট (সোমবার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আনোয়ার হোসেন (৪৫)। গোলড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ৩আগস্ট সকাল আটটার দিকে বাথুলী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের চালক ও পিকআপের সামনে বসেবিস্তারিত পড়ুন

বেচাবিক্রি কমে তাঁদের পিঠ এখন দেয়ালে

কোনো দিন আকাশ মেঘলা। আবার কোনো কোনো দিন বৃষ্টি। শ্রাবণের দিনগুলো এভাবেই যাচ্ছে। প্রতিবছর এমন সময় নতুন গাছ লাগতে মানুষের আগ্রহ বাড়ে। তাই নার্সারিগুলোয় গাছ আর মাটির নানা টবের বিক্রিও বাড়ে। এবার তা হচ্ছে না। শিশু একাডেমির সামনের ফুটপাতের চারা গাছ বিক্রেতা কামরুল হাসান মনমরা হয়ে দাঁড়িয়ে ছিলেন। বেচাকেনা নেই বললেই চলে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে তাঁর। একই অবস্থা এখানকার মৃৎ ও কুটির শিল্পসামগ্রী বিক্রেতাদেরও। লকডাউন উঠে গেলও বেচাকেনা বিশেষবিস্তারিত পড়ুন

দেবহাটায় মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়েছে তিন মাদক ব্যবসায়ী

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে গেছে শামিম হোসেন (২৮) এবং কালাম হোসেন (২৭) ও অজ্ঞাতনামা আরো একজনসহ তিন মাদক ব্যবসায়ী। এসময় পালিয়ে যাওয়া শামিম হোসেন ও কালাম হোসেনকে শনাক্ত করতে পারলেও পলাতক অজ্ঞাত অপর মাদক ব্যবসায়ীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ী শামিম হোসেন দেবহাটার নাংলা সীমান্তের ঘোনাপাড়া গ্রামের শাহজান আলীর ছেলে এবং কালাম হোসেন একই গ্রামেরবিস্তারিত পড়ুন

চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা আর্সেনালের

শুরুতে এগিয়ে গেলেও শেষটা সুন্দর হয়নি চেলসির। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আনন্দে ডানা মেলেছে আর্সেনাল। এফএ কাপের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে গেছে আরেকটু উঁচুতে। লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে দশজনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সেমি-ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ। প্রতিযোগিতায় আর্সেনালের এটি চতুর্দশ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের ত্রয়োদশ শিরোপা জিতেছিল দলটি। ১৮৭১ সাল থেকে হয়ে আসাবিস্তারিত পড়ুন

করোনাভাইরাস: লাতিন আমেরিকায় মৃত্যু ছাড়াল ২ লাখ

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে কেবল লাতিন আমেরিকার দেশগুলোতেই ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাজিলই ৯৩ হাজার পাঁচশ’র বেশি মৃত্যু দেখেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। মেক্সিকোতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের; পেরুতে এ সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। চিলিতেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ ওই অঞ্চলের মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ বলে বার্তা সংস্থা রয়টার্সেরবিস্তারিত পড়ুন

এবার ঈদের পর ‘অন্যরকম’ ঢাকা

করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাজধানীবাসী অনেকেই এবার গ্রামমুখী হননি, ফলে ‘ঈদ মানে ফাঁকা ঢাকা’- এটা এবার বলা যাবে না। ঈদের পরদিন রোববার সকাল থেকেই ঢাকার রাস্তায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা চলতে দেখা গেছে। কোরবানির দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে অনেকে পশুও জবাই করেছেন। রামুপরা, বাড্ডা, বেইলি রোড, হেয়ার রোড, সার্কিট হাউজ রোড, ইস্কাটন গার্ডেন সড়ক, মগবাজার, কাকলাইল, বিজয়নগর, শাহবাগ, নয়া পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে দেখা গেছে, এবারের ঈদের পরের দিনের চিত্র কিছুটাবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৮৬, মৃত্যু ২২

করোনার পরীক্ষা ও শনাক্ত কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন। এর মধ্যে হাসপাতালে ২০ জন ও বাড়িতে ২ জন। ২আগস্ট রোববার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ দেশে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। আজকের ব্রিফিংয়ে জানানো হয়, ২৪বিস্তারিত পড়ুন

বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন

এখন বর্ষাকাল। এ সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে। যে কারণে পরিবেশ থাকে স্যাঁতসেঁতে। এই মৌসুমে সাধারণ সর্দিজ্বর হয়ে থাকে, যাকে আমরা ভাইরাল ফ্লু হিসেবে জানি। ভাইরাল ফ্লু হলে ৩-৪ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। এ ছাড়াও ডেঙ্গুজ্বর এবং এখন আবার করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আমাদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। এ জন্য আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। সাধারণত জ্বরের সময় আমাদের শরীরের বিপাক ক্রিয়ার হার (Metabolism rate) বেড়েবিস্তারিত পড়ুন