Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ১৯ ব্যাচের ফ্রেন্ডলী ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সর্মথকদের হারিয়েছে ব্রাজিল সমর্থকরা

কলারোয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে শুক্রবার (৭আগস্ট) বিকালে কলারোয়ায় জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিবারের মত এবারো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি ২০১৯ ব্যাচের ছাত্ররা এ খেলায় অংশ নেন। খেলার প্রথমার্ধের ১৭মিনিটের সময় ব্রাজিলের ফাইম গোল করে দলকে এগিয়ে নেন। পরে আর কোন গোল না হওয়ায় ওই এক গোলে এগিয়ে থেকে মধ্যে বিরতিতে যায়। বিরতির পরে আক্রমণবিস্তারিত পড়ুন
বুকে দুঃসহ কষ্ট নিয়ে বেঁচে আছেন যেসব ক্রিকেটার

ক্রিকেটাররা মাঠে আনন্দ-বেদনার উৎস হয়ে থাকেন ক্রিকেটপ্রেমীদের। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স কখনো দর্শকদের আনন্দের স্রোতে ভাসায়, কখনো তাঁদের ব্যর্থতা ছুঁয়ে যায় সবাইকে। অনেক সময় এই ক্রিকেটাররা নির্দিষ্ট দেশ ও জাতির হাসি-কান্নার উপলক্ষ হয়ে ওঠেন। কিন্তু দিন শেষে তাঁরাও তো মানুষ। ক্রিকেট মাঠের সেই তারকারও আছে ব্যক্তিগত জীবনের আনন্দ, অসীম দুঃখবোধ। কোনো কোনো সময় জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা তাঁদের তাড়িয়ে বেড়ায় আজীবন। যেকোনো সাফল্য-ব্যর্থতায় অবচেতন মনেই তাঁরা ফিরে যান সেই দুঃসহ কষ্টবিস্তারিত পড়ুন
জরুরি ভিত্তিতে কাজ নয়, এখন থেকে গুরুত্ব স্থায়ী প্রকল্পে: উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক বলেছেন, জরুরি ভিত্তিতে কোনো কাজ করার চেয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে স্থায়ীভাবে প্রকল্প প্রণয়নের ওপর। সেই লক্ষ্যে নদীভাঙন রোধে সারা দেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। উপমন্ত্রী ৭আগস্ট শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অনুষ্ঠানে এনামুল হক আরও বলেন, ‘খুলনা,বিস্তারিত পড়ুন
এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন সড়কে শেষ

ফেসবুকে নিজের নামের সঙ্গে বন্ধনীচিহ্নে পর্বতারোহী জুড়ে দিয়েছেন। গান, আবৃত্তি, বইপড়া, সাইকেল চালানো তাঁর ভীষণ পছন্দ। তবে সব ছাপিয়ে রেশমা নাহারের স্বপ্ন—নিজেকে পর্বতারোহী হিসেবে প্রতিষ্ঠিত করা। একদিন এভারেস্টের চূড়ায় ওঠা। কিন্তু গাড়িচাপায় সব শেষ। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ৭আগস্ট শুক্রবার সকালে গাড়িচাপায় প্রাণ হারান তিনি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। রেশমা সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেকবিস্তারিত পড়ুন
হাঁটার দশ কারণ

নাগরিক জীবনে হাঁটার মতো সময় কোথায়? এই যদি হয় আপনার অজুহাত, তাহলে আপনার জেনে রাখা জরুরি হাঁটার উপকারিতার বিষয়ে। হাঁটলে শরীরকে সহজেই সুস্থ রাখা যায়। ভালো থাকে মনও। এখানে থাকছে হাঁটার দশ কারণ। ১. নিখরচা, যত্রতত্র, যখন–তখন মন ভালো করে দেওয়া খেলার নাম হাঁটা। হেঁটে হেঁটে যত দূর পারেন সেটাই ভালো, অন্তত এই করোনাকালে। গজেন্দ্র গমন হোক আর ঘোড়ার দুলকি চালে, সবই ভালো। বিশেষ করে যাঁরা বয়স্ক, যাঁদের আছে ক্রনিক রোগ,বিস্তারিত পড়ুন
‘স্বামীর শরীরে ইনজেকশন পুশ করা খুব কঠিন’

রাজধানীতে ৫০০ শয্যার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা গুলশানা আক্তার (টগর)। করোনা রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালেই গত ২৩ জুলাই থেকে গুলশানা আক্তারের চিকিৎসক পরিচয়ের পাশাপাশি পরিচয় ছিল রোগীর স্ত্রী ও পরিচর্যাকারী হিসেবে। এ হাসপাতালেই ভর্তি ছিলেন ব্যাংকার স্বামী সাদমান খান (নাবিল)। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। গুলশানা আক্তার রমজানের ঈদে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। তবে এবার রোস্টার অনুযায়ী বাড়িতেই ঈদ করেছেন। তবে গুলশানা আক্তার বললেন,বিস্তারিত পড়ুন
হাওরে বেড়াতে গিয়ে লাশ হলেন ১৭ জন

নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ৪আগস্ট বুধবার দুপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন ১৭ জন। এখনো দুজন নিখোঁজ আছেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী–শিক্ষকেরা মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে বেড়াতে যান। হাওরের উচিতপুর ঘাটে বেলা দুইটার দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে বেলা তিনটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিক আর কোনোবিস্তারিত পড়ুন
করোনা জয় করে সাতক্ষীরায় ফিরলেন নজরুল ইসলাম: ফুলেল শুভেচ্ছা

সকলের দোয়ায় করোনা জয় করে পূর্ণ সুস্থ্য হয়ে ঢাকা থেকে সাতক্ষীরার প্রিয় মানুষের কাছে ফিরেছেন জেলার ২২ লক্ষ মানুষের আশা আকাঙ্খার প্রতীক, গণমানুষের নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম করোনা জয় করে পূর্ণ সুস্থ্য হয়ে ঢাকা থেকে ফিরে আসার খবরে নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে বইতে থাকেবিস্তারিত পড়ুন
ভৈরবে ঈদ বিনোদন: ফুরসতে জনগণের স্বস্তি, অসচেতনতায় প্রশাসনের অস্বস্তি

মেঘনা নদীর ভৈরব মোহনা। ওপারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। নদীর ওপর নির্মিত তিনটি সেতু দুই প্রান্তকে এক করেছে। বাড়িয়ে দিয়েছে নদীর সৌন্দর্য। তিনটির মধ্যে দুটি রেল, একটি সড়ক। সেতু তিনটিকে ঘিরে এরই মধ্যে মেঘনা নদীর ভৈরব মোহনা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। উৎসবের দিন হলে তো কথাই নেই, মানুষের ঢল নামে। বিশেষ করে ঈদ উৎসব। বলা যায়, একশ্রেণির মানুষের ঈদ বিনোদনের মূল কেন্দ্র বিন্দু হয়ে ওঠে স্থানটি। ঈদে করোনাকালের ঘরবন্দী মানুষও ঘরেবিস্তারিত পড়ুন
পাওনা টাকা না পেয়ে ভাইয়ের দরজায় বিদেশফেরত বোনের আত্মহত্যা

বড় ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে বিদেশফেরত এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১২টার দিকে ভাইয়ের বাড়ির দরজার সামনে বিষপানে ওই নারী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার ও আত্মীয়স্বজন। ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে। মারা যাওয়া নারীর নাম পারুল বেগম (৩৫)। তিনি সোনাপুর গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে। তাঁর ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামী জোনাব আলীর সঙ্গেবিস্তারিত পড়ুন

