শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘স্বামীর শরীরে ইনজেকশন পুশ করা খুব কঠিন’

রাজধানীতে ৫০০ শয্যার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা গুলশানা আক্তার (টগর)। করোনা রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালেই গত ২৩ জুলাই থেকে গুলশানা আক্তারের চিকিৎসক পরিচয়ের পাশাপাশি পরিচয় ছিল রোগীর স্ত্রী ও পরিচর্যাকারী হিসেবে। এ হাসপাতালেই ভর্তি ছিলেন ব্যাংকার স্বামী সাদমান খান (নাবিল)। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।

গুলশানা আক্তার রমজানের ঈদে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। তবে এবার রোস্টার অনুযায়ী বাড়িতেই ঈদ করেছেন। তবে গুলশানা আক্তার বললেন, ‘ঈদের আগ দিয়ে বাড়ি ফিরেছি। এর আগে হাসপাতালে ধকল গেছে। করোনা থেকে সুস্থ হতে সময় লাগে, স্বামীর দুর্বলতা কাটেনি। ফলে সেই অর্থে ঈদ হয়নি। ঈদের পরের দিন একটু রান্না করেছি। আবার ৯ আগস্ট থেকে হাসপাতালের ডিউটি শুরু হবে। তখন আবার সেই আগের রুটিন।’

হাসপাতালের অভিজ্ঞতা প্রসঙ্গে গুলশানা বললেন, ‘নিজের স্বামীর শরীরে ইনজেকশন পুশ করা খুব কঠিন। আমি নিজে চিকিৎসক, তাই স্বামীর অবস্থা বেশি খারাপ হচ্ছিল কি না, তা বুঝতে পারছিলাম। অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, রাতে হুট করে স্বামীর অবস্থা খারাপ হয়ে যাবে কি না, সুস্থ হবে তো—এসব দুশ্চিন্তায় অন্য রোগীর স্বজনের মতো আমিও হাসপাতালে যত দিন ছিলাম, রাতে ঘুমাতে পারিনি। নিজের সুরক্ষা নিশ্চিত করে স্বামীর সঙ্গে কেবিনেই ছিলাম।’

গুলশানা আক্তার গত ১২ মে থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা শিশু হাসপাতালে করোনা সন্দেহ বা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন। দেশে করোনাভাইরাসের বিস্তারের পর থেকে তিনি করোনা সন্দেহ ও করোনা রোগীদের চিকিৎসা করছেন।
গুলশানা জানান, শুধু স্বামী নন, শ্বশুর, শাশুড়ি, দেবর, নিজের বড় বোন ও দুলাভাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়নি। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে বাসায় গিয়ে তিনি নিজেই সবার চিকিৎসা করেছেন।

গুলশানা বললেন, ‘গত ১১ জুলাই হোটেলে বসেই খবর পাই শ্বশুরের করোনা পজিটিভ। হোটেল থেকে বাসায় গিয়ে শ্বশুরের নাভিতে ইনজেকশন পুশ করে আবার হোটেলে ফিরতাম। তারপর পরিবারের অন্যদের পাশাপাশি ১৮ জুলাই থেকে স্বামীর করোনা পজিটিভ, শ্বাসকষ্ট এবং হার্টে জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর নিজের হাসপাতালেই আমার শুরু হয় অন্য রকমের যুদ্ধ। হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ অন্যদের সঙ্গে নিজেও স্বামীর চিকিৎসা করি। চিকিৎসক, রোগীর স্ত্রী ও পরিচর্যাকারী—তিনটি দায়িত্বই পালন করি।’

সাদমান খান মুঠোফোনে বলেন, ‘বাইরে থেকে করোনা রোগীরা চিকিৎসা পাচ্ছে না বলে অনেক অভিযোগ শুনেছি। তবে হাসপাতালে ভর্তি হয়ে সে ধারণা পাল্টে গেছে। আমার স্ত্রী চিকিৎসক বলে শুধু এ সেবা পেয়েছি তা মনে হয় না। করিডরে হাঁটার সময় অন্য কেবিনেও চিকিৎসক, নার্সদের আনাগোনা দেখেছি। হাসপাতালটিতে পরিষ্কার–পরিচ্ছন্নতার কোনো কমতি নেই।’
স্ত্রী চিকিৎসক হিসেবে কেমন, এ প্রশ্নে সাদমান বললেন, ‘আমি বলব, চিকিৎসক হিসেবে আমার স্ত্রী অসাধারণ। স্ত্রীর পাশাপাশি পরিবার, স্বজনের যে সহায়তা পেয়েছি, তাতে সুস্থ না হয়ে কোনো উপায় ছিল না।’

৩৯তম বিসিএসের গুলশানা আক্তার যখন ঢাকা শিশু হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন, তখন ১২ ঘণ্টার ডিউটি শেষে মুখের মাস্ক খুলে ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় নিজের ছবি তুলে পারিবারিক মেসেঞ্জার গ্রুপে পাঠিয়েছিলেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দেন স্বামী, তারপর তা আলোচনায় আসে। বিবিসি নিউজে (বাংলা) গুলশানাকে নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে গুলশানা আক্তারের মতে, শুধু তিনি নন, করোনা হাসপাতাল বা ওয়ার্ডে দায়িত্ব পালন শেষে শরীর থেকে সুরক্ষা পোশাক খোলা হলে সব স্বাস্থ্যকর্মীর চেহারাই এমন বিধ্বস্ত থাকে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন