শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জরুরি ভিত্তিতে কাজ নয়, এখন থেকে গুরুত্ব স্থায়ী প্রকল্পে: উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক বলেছেন, জরুরি ভিত্তিতে কোনো কাজ করার চেয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে স্থায়ীভাবে প্রকল্প প্রণয়নের ওপর। সেই লক্ষ্যে নদীভাঙন রোধে সারা দেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

উপমন্ত্রী ৭আগস্ট শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অনুষ্ঠানে এনামুল হক আরও বলেন, ‘খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় আট হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এভাবেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। মাদারীপুরের শিবচরেও ৩৯৪ কোটি টাকার প্রকল্প এখন টেন্ডারের অপেক্ষায় আছে। বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে কাজটা আমরা করব।’

উপমন্ত্রী জানিয়েছেন, ঈদের দিন বিকেলে মাদারীপুর শহর রক্ষা বাঁধের একটি অংশ নদীতে বিলীন হয়ে গিয়েছিলে। খবর পেয়ে ওই দিন থেকেই পানিসম্পদ বিভাগের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছেন। একই দিনে শরীয়তপুরের নড়িয়া, চাঁদপুর ও রাজবাড়ীতে ভাঙন রোধে কাজ শুরু হয়। মাদারীপুর শহর রক্ষা বাঁধ টেকসই ও মজবুত করতে ইতিমধ্যে কারিগরি কমিটি করে দেওয়া হয়েছে। তারা সবকিছু খতিয়ে দেখে কাজ বাস্তবায়ন করবে। আগামী বর্ষার আগেই শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ আবার শুরু হবে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দেন এনামুল হক। তিনি বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা যতই শক্তিশালী হোক না কেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এ এম আমিনুল হক, পাউবোর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন প্রমুখ।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন