শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক, র‌্যাব-পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মীসহ আরো ৩৫ জন করোনা পজেটিভ

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক সাংবাদিক, তিন র‌্যাব সদস্য ও পাঁচ স্বাস্থ্য কর্মী ও দুই পুলিশ সদস্যসহ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৭১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৯৯২ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭১৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৩৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৩১ জুলাই, ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ এবং ২২২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষণ দলের সদস্য ও অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এসব তথ্য জানান।

এর মধ্যে যশোরের ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের, সাতক্ষীরার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ও বাগেরহাটের ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
পত্রদূত ডেস্ক:

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন