মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব মারা গেছেন

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য মারা গেছেন।

২৮জুলাই মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানান।

২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য (৩৭) ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য (৩২)। এদিন ভোরে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজীবের শরীরের ৮৭ শতাংশ এবং তাঁর স্ত্রী অনুসূয়ার ২০ শতাংশ দগ্ধ হয় বলে জানান আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

রাজীবের অবস্থা সংকটাপন্ন ছিল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্বজনদের ভাষ্য, রাজীব এক বোতল থেকে আরেক বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে খানিকটা নিচে পড়ে যায়। পরে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।

রাজীব-অনুসূয়া দম্পতির সাত বছরের এক মেয়ে আছে।

রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। অনুসূয়া রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করছেন।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা