Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ড-ইন) প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্তবিস্তারিত পড়ুন
৩০ আনসার ব্যাটালিয়ন আয়োজনে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র মূলে ১৮ অক্টোবর তারিখ-কে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে, “শেখ রাসেলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে শেখ রাসেল দিবসে বৃক্ষ রোপন
দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বুধবার(১৮ অক্টোবর) সকাল ১১ টায় দিবসের শুরুতেই র্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে বৃক্ষ রোপন করা হয়। স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দিপক শেঠের পরিচালনায়বিস্তারিত পড়ুন
তালায় সিডিআরএফআই প্রকল্পের অবহিতকরন সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে তালা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে উপস্থিত ৩০ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার প্রদান করা হয়। তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছোটবন্ধুর মাঝে প্রধান অতিথি হিসাবে উপহার তুলে দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়নবিস্তারিত পড়ুন
আশাশুনিতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

জিএম আল ফারুক আশাশুনিঃ আশাশুনি উপজেলা পরিষদের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম আশাশুনি সরকারি কলেজ একাদশের ভিতর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা শেখ রাসেল শিশুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় র্যালি কেক কাটা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। রালি শেষে যথাযথ মর্যাদায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে এ দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাসেল দিবস পালিত

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : শহিদ শেখ রাসেলের জন্ম দিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ, ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহবুবুর রহমান চীপ ইন্সট্রাক্টর রঞ্জন সরকার, ইন্সট্রাক্টর (ইরেজী) মো. আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (রসায়ন) মো.বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আদালত অবমাননা করে বিরোধীয় জমিতে ঘর তৈরির অভিযোগ

মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২২ কুড়া বাজারে আদালত অবমাননা করে বিরোধীয় জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া থানার অন্তর্গত জেএল নং ৩৫ ভেচকি মৌজার এস এ খতিয়ান নং-৪৫৩/১১০৬ এস এ দাগ নং- ১৫৫৪/১৫৫৫/১৫৫৬ জমির পরিমান-৫০ শতাংশ মোঃ আনোয়ার হোসেন ও মিজানুর রহমান গং কবলা সূত্রে ভোগ দখলে রয়েছেন।সম্প্রতী রাসেল খান গং ওই জমিতে ঘর নির্মাণ করেবিস্তারিত পড়ুন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার জেলা সমাবেশ

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। সমাশে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
মালয়েশিয়া সুলতানের দাতো উপাধি পেলেন কলারোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় শাসকদের সম্মানসূচক ‘দাতো’ উপাধি পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের কৃতিসন্তান মো:আলমগীর হোসেন। সম্প্রতি মালয়েশিয়ার পাহাং রাজ্যের সুলতান আহমদ শাহ এই খেতাবে ভূষিত করেন তাকে। সমাজে অবদান, অসামান্য সাফল্য বা পরিষেবার স্বীকৃতিস্বরূপ এটি দেয়া হয়। দেশটির রাজা কর্তৃক প্রদত্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত খেতাব এই ‘দাতো’। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশেষ করে শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মালয়েশিয়ার রাজা বা তাদের রাজ্যের সুলতান কর্তৃক সম্মানসূচক এই উপাধি দেয়াবিস্তারিত পড়ুন

