শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় আদালত অবমাননা করে বিরোধীয় জমিতে ঘর তৈরির অভিযোগ

মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২২ কুড়া বাজারে আদালত অবমাননা করে বিরোধীয় জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া থানার অন্তর্গত জেএল নং ৩৫ ভেচকি মৌজার এস এ খতিয়ান নং-৪৫৩/১১০৬ এস এ দাগ নং- ১৫৫৪/১৫৫৫/১৫৫৬ জমির পরিমান-৫০ শতাংশ মোঃ আনোয়ার হোসেন ও মিজানুর রহমান গং কবলা সূত্রে ভোগ দখলে রয়েছেন।সম্প্রতী রাসেল খান গং ওই জমিতে ঘর নির্মাণ করে দখল করার পাঁয়তারা চালায়।এ ঘটনায় সৌদি প্রবাসি মিজানুর রহমানের বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে রাসেল সহ ৭ জনকে বিবাদি করে এ বছরের ৩১ আগস্ট মঠবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন।আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদিদের শোকজ সহ মঠবাড়িয়া থানা পুলিশকে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন। কিন্তু বিবাদিরা গত ১৪ অক্টোবর লোকজন নিয়ে উক্ত জমিতে ঘর নির্মানের কাজ শুরু করেন।থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তারা কাজ বন্ধ করে এবং ওই জমিতে ঘর নির্মাণের কথা অস্বীকার করে।

ভুক্তভোগী সৌদি প্রবাসী মিজানুর রহমান জানান,আমাদের কবলাকৃত সম্পত্তি রাসেল খান গং রাতের আধারে দখল করতে চায়। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘর তৈরির কাজ বন্ধ করে দিয়েছে।আমাদের সাথে কারো বায়না চুক্তি নেই।আমার চাচার সাথে কারো বায়না চুক্তি থাকলে সেজন্য আমার জমি দখল করতে পারে না।

রাসেল খান জানান, মিজানের চাচা নূর মোহাম্মদ জমি বিক্রির জন্য বায়না চুক্তি করেছে। কিন্তু জমি রেজিস্ট্রি দেয় না।এজন্য আমরা বিরোধীয় জমিতে এসেছি।

মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে শান্তি শৃঙ্খলার জন্য ওই বিরোধীয় জমিতে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতে মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি