শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

জিএম আল ফারুক আশাশুনিঃ আশাশুনি উপজেলা পরিষদের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম আশাশুনি সরকারি কলেজ একাদশের ভিতর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ঃ আশাশুনিতে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা হল রুমে এ জন্ম দিন পালন করা হয়।

আশাশুনি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপত্বি করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবু রায়হায়ন সিদ্দিক মোহন বাবু। সাধারণ সম্পাদক এস,এম জাহিদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস,এম হোসেনুজ্জামান হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, আ’লীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান তাজ, শাহজালাল হিমেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সালাহউদ্দীন, ছাত্রলীগ নেতা মিঠুন, শাহারুল, হাফিজুল ইসলাম, রইচ উদ্দীন, যুবরাজ প্রমুখ। আলোচনা সভা শেষে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। এছাড়া আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ ও বড়দল কলেজিয়েট স্কুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন