শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ড-ইন) প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য গোলাম মোস্তফা, আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ওয়ালীউল্লাহ এবং প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সার্বিক সহযোগিতা করেন ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে সভাপতি বলেন, “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে, যুবকদেরকে দুর্যোগ মোকাবেলায় আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এমন একটি যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।” প্রশিক্ষণ শেষে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির হাতে উদ্ধার সামগ্রী তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান