শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে শেখ রাসেল দিবসে বৃক্ষ রোপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বুধবার(১৮ অক্টোবর) সকাল ১১ টায় দিবসের শুরুতেই র‍্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে বৃক্ষ রোপন করা হয়। স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দিপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুস সবুর, ৯ ম শ্রেণীর ছাত্র স্বাধীন হোসেন, ৭ ম শ্রেণীর ছাত্রী নাজিয়া ফারহিন, একই শ্রেণীর ছাত্র আজিমুসান সিয়াম। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা খাতুন, বদরুজ্জামান, বিকাশ ঘোষ, শুভংকর মজুমদার, মেহেদি হাসান, স্কুলের স্টাফ সাহিদা খাতুন, নাজমুল হাসান, মাসুদ হোসেন, লিমা খাতুন সহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ। সব শেষে মাস্টার আব্দুল সালামের পরিচালনায় শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ দিকে, কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে বলে শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহীন জানান। উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল পৃথিবীতে ভুমিষ্ঠ হয়ে ‘মা’ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করেছিলেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন