শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার জেলা সমাবেশ

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী।

সমাশে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান খান, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিকনায়ক বিভিএমএস এনামুল খাঁন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এটি এম আনিসুর রহমান, উপজেলা আনসার কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলার আনসার কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনসার বাহিনী বাংলাদেশের একমাত্র সু-শৃঙ্খল বাহিনী যারা সব ডিপার্টমেন্টে কাজ করে। এই বাহিনী
একদিকে যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য বাংলাদেশের ইতিহাসে আনসার
বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।অনুষ্ঠান শেষে সাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক শেখ কামরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান