শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্মী নিয়োগে মালয়েশিয়ায় চালু হচ্ছে অনলাইন আবেদন

মালয়েশিয়ায় আগামি ১ নভেম্বর থেকে চালু হচ্ছে স্থানীয় ও অভিবাসী কর্মী নিয়োগে অনলাইন আবেদন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

মহামারি করোনাভাইরাসের কারণে দেশটির অভ্যন্তরে যারা চাকরি হারিয়েছেন তাদের বেলায় অনলাইনে আবেদনের মাধ্যমে নিয়োগ দেবে বিভিন্ন প্রতিষ্ঠান।
আর এই আবেদন করতে হবে www.myfuturjobs.gov.my এই ওয়েবসাইটের মাধ্যমে।

গত ২৬ অক্টোবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামায় মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরী এম সারাভানান এক বিবৃতিতে জানান, যেসব কোম্পানি তাদের শূন্য পদে দেশি ও বিদেশি কর্মী নিয়োগ দিতে চান ওসব কোম্পানিকে মাই ফিউচার জবস ওয়েবসাইটে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া যাবে বলে বলেছেন মানব সম্পদমন্ত্রী দাতুক এম সারাভানান।

আবেদনের ক্ষেত্রে স্থানীয়দের বেলায় ১৪ ও ৩০ দিনের মধ্যে হতে হবে। নিয়োগকর্তারা তাদের বিজ্ঞপ্তিতে পদের নাম, বেতন, একাডেমিক যোগ্যতা বা প্রয়োজনীয় দক্ষতা ও দক্ষতার মতো তথ্য অবশ্যই মাই ফিউচার জবস ওয়েবসাইটে স্পষ্ট প্রদর্শন করতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের আবেদন গৃহীত হওয়ার পর মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সামাজিক সুরক্ষা সংস্থার (সোকসো) প্রতিনিধিরা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ দেবেন।

কর্মসংস্থান পরিষেবা এবং মাই ফিউচার জবস ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিভাগের ০৩-৮০৯১ ৫৩০০ এ ফোন নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

যদি স্থানীয় কর্মী আবেদনে আগ্রহী না হন তখনই বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মানব সম্পদমন্ত্রী এম সারাভানান।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা