শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নিরাপত্তাই ছিল না, আমাকে ধর্ষণ করে খুন করতে পারতো ওরা’

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনী প্রচারের উত্তাপের মধ্যেই ভাইরাল একটি অডিও। আর তাতে হৈচৈ পড়ে গিয়েছে। ওই অডিওর কণ্ঠস্বর অভিনেত্রী আমিশা প্যাটেলের বলে দাবি করা হচ্ছে। আর তাতে শোনা যাচ্ছে, এলজেপি প্রার্থী চন্দ্র প্রকাশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী। বিহারে তাঁকে ধর্ষণ করা হতে পারত বলেও আশঙ্কাপ্রকাশ করছেন তিনি।

সাক্ষাৎকারে আমিশা প্যাটেল বলেন, চন্দ্র প্রকাশের কথাতেই বিহারে ভোটপ্রচারে গিয়েছিলাম। কিন্তু উনি ভয়ঙ্কর একটা লোক। ব্ল্যাকমেইল, হুমকি দিয়ে বেড়ান। আমাকে তো বটেই, আমার সঙ্গীদেরও হুমকি দিয়েছেন তিনি। খুব বাজে ব্যবহার করেছেন। মুম্বাইতে ফিরে আশার পরেও ফোনে, এসএমএসে হুমকি এসেছে।

আমিশা আরও বলেন, ওখানে আমাকে ধর্ষণ করে খুন করতে পারতো ওরা। কোনও নিরাপত্তাই ছিল না। আমার গাড়ি ঘিরে রেখেছিল ওর লোকেরা। ওই দিনই বিমান ধরার কথা ছিল। কিন্তু একটা গ্রামে আটকে দিয়েছিল আমাকে। ওর কথা না শুনলে ওখানে ছেড়ে আসার হুমকিও দিয়েছিল।

অভিনেত্রী আরও বলেন,চন্দ্র প্রকাশের মতো অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া উচিত। খুব খারাপ একটা মানুষ। সংবাদমাধ্যমে মুখ খোলায় লাগাতার হুমকি পাচ্ছি। ওর মুখোশটা দুনিয়ার কাছে খুলে দেব।
গত ২৬ অক্টোবর বিহারের ঔরঙ্গবাদে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। চিরাগ পাসোয়ানের দল এলজেপি-র প্রার্থী প্রকাশ চন্দ্রের হয়ে ভোটপ্রচার করেন অভিনেত্রী। ওই প্রচারের পরই একটি অডিও ভাইরাল হয়। তাতে আমিশাকে বলতে শোনা যায়, প্রকাশ চন্দ্র তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন।

সূত্র : জি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়