সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে সাহাপুর‌ চ্যাম্পিয়ন

কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নামেন্টে‌ খাসপুর কে হারিয়ে সাহাপুর চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন উপজেলার খাসপুর ফুটবল একাদশ অপরদিকে প্রতিপক্ষ হিসেবে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন সাহাপুর ফুটবল একাদশ।

খেলার শুরুতেই উভয়পক্ষ চরম উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাহাপুর ফুটবল একাদশ এর ০৮ নং জার্সিধারী খেলোয়ারের গোলে দলটি ১-০ গোলে এগিয়ে যায়।
রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন দল গোল না করতে পারায় সাহাপুর ১-০ গোলে জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জামাত আলি।

কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-০১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি বাবু হারান চন্দ্র পাল, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, ইউপি সদস্য নজরুল ইসলাম গাজী, লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তাওহীদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান, বোয়ালিয়া মহিলা মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাফ হোসেন সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ , স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কলারোয়া থানা পুলিশের সদস্য বৃন্দ, সীমান্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গ্রাম পুলিশের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় বিজয়ী দলকে একটি ছাগল ও রানার্সআপ ‌‌দলকে একটি ১৪” রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন