মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় ২৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

কলারোয়া পৌরসভায় ২৫লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে কলারোয়া পৌরসভার ৭টি প্যাকেজ এর বিভিন্ন ওয়ার্ডে ২৫লাখ ১৮হাজার ১শত ১৪ টাকার উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।

পৌরসভার আওতাধীন এলাকার সড়ক মেরামত, গ্রামের মধ্যে সড়কের পার্শ্বে ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌরসভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী অশিম চন্দ্র, কার্যসহকারী শেখ ইমরান হোসেন, পৌর কাউন্সিলর মফিজুল হক, ঠিকাদার এমএ রব শাহিন, মিম এন্টারপ্রাইজ এর প্রোঃ মফিজুল ইসলাম, ঠিকাদার মোশাররফ হোসেন প্রমুখ।

পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন-জনগণের মাঝে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচেছ,ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ফলে পৌরসভারও ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পৌর শহরের রাস্তাঘাটের সুবিধার্থে নাগরিককে বিল্ডিং কোড মেনে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। তাছাড়া পৌর শহরকে পরিষ্কার পরিচছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা