সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালোবাসায় সিক্ত হলেন মানবিক ইউএনও দেবাশীষ চৌধুরী

সাতক্ষীরা সদর উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সদর উপজেলার (ইউএনও) দেবাশীষ চৌধুরী। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী তাঁর কর্মজীবনের দুটি বছর সুনামের সহিত সদর উপজেলায় পূর্ণ করলেন। করোনা ভাইরাস (কোতিট-১৯) এর প্রাদুর্ভাব কালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করায় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদর উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।

তাছাড়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ফেইসবুক পেইজে নিজ নিজ প্রোফাইলেও ইউএনওকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ সমাজ।

সদর উপজেলার ইউএনও যোগদান করে তাঁর সততা, কর্মদক্ষতা, কর্ম তৎপড়তা ও সফলতায় সাধারণ মানুষসহ সর্ব মহলে প্রশংসা অর্জনে সক্ষম হয়েছেন কাজ প্রিয় ইউএনও দেবাশীষ চৌধুরী।

সদর উপজেলায় যোগদানের শুরু থেকেই বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্ভাবনী কাজের কারনে এবং অসহায়, দরিদ্র, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে তিনি নিবেদিত প্রাণ হিসেবে সকলের মাঝে প্রমাণিত হওয়ায় সর্ব মহলের প্রশংসার ব্যাক্তিতে পরিণত হয়েছেন তিনি। বিশেষ করে মানবিক কাজ বাস্তবায়নের কারনে তিনি সত্যিই প্রশংসা পাওয়ার দাবিদার। এরও আগে তিনি সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সনের ১৮ ফেব্রুয়ারী সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন দেবাষিশ চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি