বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঢেঁকি দিয়ে ছাটায়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন হতদরিদ্র এক দম্পতি

সাতক্ষীরা কলারোয়ার এক হতদরিদ্র বয়ঃবৃদ্ধ দম্পতি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে ছাটায়ের কাজ করে জীবিকা নির্বাহ করছে। এরা হলেন পৌরসদরের ১নং ওয়ার্ডের তুলশীডাঙ্গা গ্রামের বাসিন্দা জাহানারা ও করিম দম্পতি। এই দম্পতির নেই কোন সংসারের উপার্জন ক্ষম ব্যক্তি।নেই কোন পুত্র সন্তান।আছে একটা বিবাহিত মেয়ে সন্তান।পায় কোন তেমন সরকারী সহয়তা।বয়েসের ভারে নুয়ে পড়েছে তাদের জীবন।বয়েসের ভরে পারে না কামলা দিতে । প্রতিবেশীর দেওয়া ঢেঁকি দিয়ে বিভিন্ন প্রকার শস্যদানা মাড়ায় বা ছাটাই করে তারা জীবিকা নির্বাহ করে।এ বয়েসে তারা কারও জীবনের বোঝা না হয়ে নিজের বল শক্তি দিয়ে জীবন যুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে হারিয়ে যাচ্ছে ঢেঁকির পুরোনো ঐতিহ্য। এ কারনে তাদের তেমন আয় হয় না।এক সময় ঢেঁকি ছিল গ্রামীণ জনপদের চাল ও চালের গুঁড়া বা আটা তৈরীর একমাত্র যন্ত্র।

তারা জানান, অগ্রহায়ন পৌষ,মাঘ মাসে কৃষক ধান কাটার পর কৃষাণীদের ঘরে ধান থেকে চাল ও চালের গুঁড়া করার ধুম পরে যেত।চারিদিকে ঢেকির ধুপধাপ শব্দ পাওয়া যেত,চালের গুড়ার আটা দিয়ে পিঠা পুলি, ফিরনী, পায়েস তৈরি করে জামাই আদর করা হতো। এছাড়াও নবান্ন উৎসব বিয়ে, ঈদ, পূঁজায় ঢেঁকির মাধ্যমে ধান থেকে আটা তৈরী করা হতো। আটা তৈরি করতে ঢেঁকিতে কাজ করত রাত থেকে ভোর পর্যন্ত।এখন সেগুলো হল শুধু স্মৃতি।

এক যুগ আগেও মানুষ ঢেঁকির মাধ্যমে ধান থেকে চিড়া, আটা তৈরী করে জীবিকা নির্বাহ করত।ঢেঁকির ধুপধাপ শব্দে মুখোরিত ছিল বাংলার জনপদ। কিন্তু এখন ঢেঁকির সেই শব্দ শোনা যায় না। বর্তমানে আধুনিকতার শোয়াই ঢেঁকির শব্দ নেই। হারিয়ে যাচ্ছে গ্রামীন জনপদের ঐতিহ্যবাহি কাঠের তৈরী ঢেঁকি। তারা আরো জানান জ্বালানীর তৈল বা বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে ধান ও চাল তৈরীর কারণে ঢেঁকি আজ কদরহীন। প্রযুক্তির উন্নয়নের ফলে গ্রাম বাংলার ঢেঁকির ব্যবহার কমে গেছে। তবে, আমাদের কথা কেউ চিন্তা করে না। নতুন ধানের চাল দিয়ে ঢেঁকিতে চালের গুড়া করে আমাদের দেয় কেজি প্রতি ১০ করে দেয়, মেশিনে ছাটাই করলে কেজি প্রতি ২২টাকা।তার পরেই নেই কোন কাজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম