রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পবিসের অফিস সেক্রেটারী শিলা রানীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক

পাট অধিদপ্তর, সাতক্ষীরার মুখ্য পরিদর্শক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ’র স্ত্রী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটাস্থ সদর দপ্তরের অফিস সেক্রেটারী শিলারাণী দাশ কিডনীর সমস্যাজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি খুলনা সার্জিক্যাল ক্লিনিকে প্রায় ৫ মাস যাবৎ কিডনী সংক্রান্ত জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মৃতুবরণ করেন।

সকাল ৮টার দিকে খুলনা হতে শিলা রানীর লাশ পাটকেলঘাটাস্থ ভাড়া বাসায় পৌছানোর খবরে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী,শুভাকাঙ্খীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমান।

এসময় অনেকে তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত্যুকালে তিনি স্বামী,শ্বশুর-শাশুড়ী ও ১পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের একমাত্র পুত্র আকাশ আবীর দাশ বর্তমানে এমবিবিএস পাশ করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। বেলা ২টার দিকে তালার পাটকেলঘাটার কেশবলাল মহাশ্মশানে শিলারানীর শেষকৃত্য সম্পন্ন হয়।

ভদ্র, বিনয়ী এবং দায়িত্বশীল অফিসার হিসেবে শিলারানী দাশ জীবনের শেষদিন পর্যন্ত চাকুরী করেছেন। এলাকায় প্রায় ৩০ বছর অবস্থানের কারণে তিনি ও তার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে সকল মানুষের সাথে মিলে মিশে চলাফেরা করতেন। বাসার আশপার্শ্বে গরীব ও অসহায় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। বিশেষ করে নিজে ধর্মীয় কাজের পাশাপাশি গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য মাসের বেতনের একটি অংশ দান করতেন।

এদিকে শিলারানীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহাসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখা,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা পাট ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা