শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমআর ফাউন্ডেশন ও সুলতানপুর

কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জালালাবাদের এমআর ফাউন্ডেশন ও সুলতানপুর ফুটবল দল।

সোমবার (২৮সেপ্টেম্বর) বিকালে জালালাবাদ ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১ম খেলার প্রথমার্ধের ১৮মিনিটে জালালাবাদের এমআর ফাউন্ডেশনের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আশিক গোল করে দলকে এগিয়ে নেন। ২৬মিনিটে ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় জাহিদ গোল করে ব্যবধান বাড়ান। ৩৩ মিনিটে জালালাবাদ ফুটবল একাদশের ১০ নম্বর জার্সীধারি খেলোয়াড় কামরুজ্জামান গোল করে ব্যবধান কমিয়ে মধ্য বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধের ১৮মিনিটে জালালাবাদের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় রেজা গোল করে দলকে সমতায় ফেরান। ২১মিনিটে এমআর ফাউন্ডেশনের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে দলকে এগিয়ে নিয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

২য় খেলার প্রথমার্ধের ২৮মিনিটে সুলতানপুর ফুটবল দলের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় মোমিন গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ২৭মিনিটে সুলতানপুর ফুটবল দলের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় মোমিন গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২ গোলেই শ্রীপতিপুরের এসপি কিংস ফুটবল দলকে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করে সুলতানপুর।

রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার রিয়াজ হোসেন। তাকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান মাজেদ ও সাইদুর।

ধারাবিবরনীতে ছিলেন বিকাশ।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, বালিয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রকিব মোল্লা, ইউপি সদস্য জাহাঙ্গীর, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফরি মাসউদ পারভেজ মিলন, মোশারাফ হোসেন, ক্রিড়াপ্রেমী গৌত্তম মন্ডল, আশরাফুল, আলফাজ, শাওন, সাইদুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব