শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন লাল্টুর নেতৃত্বে আ.লীগের

কলারোয়ায় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে আমিনুল ইসলাম লাল্টু নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলী ভিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ভুট্টোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মিঠু, মাস্টার রফিকুল ইসলাম, আবুবকর সিদ্দিক লাভলু, সাংবাদিক সরদার জিল্লুর, অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, ইউপি সদস্য আনারুল, নুরুল, এরশাদ, জয়দেব শাহা, জাহাঙ্গীর, হাশেম, সাবেক ছাত্রনেতা নেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, কমিশনার প্রার্থী শফিউল আলম শফি, ডালিম হোসেন, ফরিদ হোসেন, শরিফুজ্জামান উজ্জ্বল, ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন, ছাত্রলীগ নেতা তুষার, পলাশ, তথ্য প্রযুক্তিলীগ নেতা আব্দুল আজিজসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

কেক কেটে জন্মদিন পালনের পাশাপাশি শেখ হাসিনার জীবন বৃত্তান্ত ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনান্তে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর উপস্থিতিতে কেক কেটে ও বৃক্ষ রোপনের মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত