শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন সভাপতির নেতৃত্বে আ.লীগের

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশ্ব শান্তির অগ্রদূত, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পশুহাট মোড়স্থ আ.লীগ কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ.লীগ নেতা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আনছার আলী, মফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম, রহিমা বেগম কাজল, আব্দুস সালাম, আবু সাঈদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন।

এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ