মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ দুই চেয়ারম্যান প্রার্থীকে অবৈধ ঘোষনা করলো নির্বাচন কমিশন

শুক্রবার দিনব্যাপী কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০৬ জন মোট ৫৮০ জন প্রার্থীর যাচাই-বাছাই করা হয়েছে।
এর মধ্যে ২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন ও ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক আব্দুর রহিমকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋন খেলাপি বিবেচিত হওয়ায় অযোগ্য ঘোষনা করলো কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এই দুজন বাদে চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন এবং মোট দাঁড়ালো ৪৯ জনে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য ৪০৬ জনের কেহ অযোগ্য বিবেচিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

এর আগে গত ১৮ মার্চ বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। শেষ দিনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
১০ টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগ মনোনীত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, ১নং ইউনিয়নের শামছুউদ্দীন আল মাসুদ বাবু, ২নং ইউনিয়নের প্রভাষক আমজাদ হোসেন, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, ৪নং লাঙ্গলঝাড়া ই্উনিয়নে প্রভাষক এম এ কালাম, ৫নং কেড়াগাছি ইউনিয়নে ভুট্টলাল গাইন ৬নং সোনাবাড়ী ইউনিয়নে বেনজির হেলাল,৭নং চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি ও ৯ নং হেলাতলা ইউনিয়নে সরদার আনছার আলী।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়া ও জামাত বিএনপি ঘরোনার কয়েকজন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । এই হিসাবে ১০ জন আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে ৪১জন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি