সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একইগাছে ঝুলন্ত গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে আমগাছের ডালে ঝুলন্ত গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার হয়। রাতের কোনো এক সময় তারা আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরকিয়া প্রেমঘটিত বিষয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
তবে পুলিশ বলছে, এখনই বলা সম্ভব নয়, ঘটনার তদন্ত চলছে।

মারা যাওয়া গৃহবধু ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
মৃত ফাতেমা বেগম ২ সন্তানের জননী ও তার বাপের বাড়ি অপর মৃত যুবক করিম পাড়ের একই এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুইজন আত্নহত্যা করেছে। থানা পুলিশে খবর দাও। মারা গেছে শেখ আব্দুল হাইয়ের পুত্রবধু ও অপর এক যুবক। আব্দুল হাইয়ের ছেলে শেখ হাসান কিছুটা মানুসিক ভারসামস্যহীন। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন।

তবে এ ঘটনায় শেখ আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানানোর পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছে ডালে একই রশ্নিতে দুই পাশে ঝুঁলছিল দুই মরদেহ। কি কারণে তারা আত্নহত্যা করেছে সেটির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পায়নি তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।’

সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি আইন-শৃংখলা বাহিনী খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা